ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

নাটকীয়তার অবসান: ওভালে ৬ রানে ভারতের অবিশ্বাস্য জয়, সিরিজ ড্র

বাংলার খবর স্পোর্টস ডেস্ক শেষ দিনে প্রয়োজন ছিল মাত্র ৪ উইকেট, আর প্রতিপক্ষের প্রয়োজন ৩৫ রান—এই উত্তেজনার মঞ্চেই ইংল্যান্ডকে ৬ রানে হারিয়ে দিল ভারত। ওভালের গ্যালারি ভর্তি দর্শকের সামনে গাস অ্যাটকিনসনকে বোল্ড করে ভারতের জয় নিশ্চিত করেন মোহাম্মদ সিরাজ। নাটকীয় এই জয়ের মধ্য দিয়েই ২-১ ব্যবধানে পিছিয়ে থেকেও অ্যান্ডারসন-টেন্ডুলকার টেস্ট সিরিজ ড্র করলো ভারত।

শেষ ইনিংসে ইংল্যান্ড ৩৬৭ রানে অলআউট হয়। সিরাজের করা এক ডেলিভারিতেই শেষ উইকেট হারায় তারা। এই জয়ের নায়ক সিরাজই আগের দিন হ্যারি ব্রুকের সহজ ক্যাচ ফেলে দিয়ে বিপদে ফেলেছিলেন দলকে। কিন্তু শেষদিনে নিজের ভুল পুষিয়ে ইতিহাস গড়েন তিনি।

দিনের শুরুতে জেমি ওভারটনের টানা দুটি বাউন্ডারি ম্যাচের উত্তেজনা বাড়িয়ে দেয়। তবে সিরাজের দুর্দান্ত এক ডেলিভারিতে জেমি স্মিথকে ফেরত পাঠিয়ে ভারতে ফেরান লড়াইয়ে। এরপর ধীরে ধীরে গুটিয়ে যেতে থাকে ইংলিশ ব্যাটিং লাইনআপ।

শেষ উইকেটে মাঠে নামেন বাঁ কাঁধে ব্যান্ডেজ বেঁধে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা ক্রিস ওকস। তার পাশে রান তোলার চেষ্টা চালিয়ে যান গাস অ্যাটকিনসন। কিন্তু ৭ রান দূরে থাকতে সিরাজের বলেই বোল্ড হয়ে যান তিনি। ফলে ৬ রানের এক রোমাঞ্চকর জয়ে ম্যাচ শেষ করে ভারত।

প্রথম ইনিংসে ভারত করেছিল ২২৪ রান, জবাবে ইংল্যান্ড করে ২৪৭। দ্বিতীয় ইনিংসে ব্যাট করে ভারত তোলে ৩৯৬ রান। সব মিলিয়ে এই জয় ভারতীয় টেস্ট ইতিহাসের এক নাটকীয় ও রোমাঞ্চকর অধ্যায় হয়ে থাকবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

নাটকীয়তার অবসান: ওভালে ৬ রানে ভারতের অবিশ্বাস্য জয়, সিরিজ ড্র

আপডেট সময় ০৫:৫৯:১৯ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫