ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার, আদালতের মাধ্যমে কারাগারে Logo হবিগঞ্জে বেগুনাই প্রাইমারি স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা Logo লাখাইয়ে পাগলা শিয়ালের হামলায় নারী-শিশুসহ ১২ জন আহত, আক্রান্ত গবাদিপশুও Logo ওপারে পাকা সড়ক, মাঝে নদী: একটি সেতুর জন্য বিভক্ত লাখাইয়ের দুই প্রান্ত Logo সাজেকের উজোবাজারে অবরোধকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলিবিনিময়, আহত অন্তত ৫ Logo হামের উপসর্গ নিয়ে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৩২ Logo বিশ্বের ঋণ ৩৬৫ লাখ কোটি ডলার, শীর্ষে যুক্তরাষ্ট্র; বাংলাদেশ কোথায়? Logo সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, কৃষি মন্ত্রণালয়ে জমা প্রায় ৫০০ আবেদন Logo মাধবপুরে মোত্তাকিম চৌধুরীর উদ্যোগে অসহায় পরিবার পেল ২২৮টি টিউবওয়েল Logo সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, মন্ত্রণালয়ে জমা প্রায় ৫০০ আবেদন

লাখাইয়ে পাগলা শিয়ালের হামলায় নারী-শিশুসহ ১২ জন আহত, আক্রান্ত গবাদিপশুও

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের মশাদিয়া গ্রামে একটি শিয়ালের আক্রমণে নারী ও শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। একই সঙ্গে শিয়ালটির আক্রমণে বেশ কয়েকটি ছাগল ও গরু আহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এ ঘটনায় গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২১ অক্টোবর) বিকেল ৪টার দিকে একটি শিয়াল হঠাৎ মশাদিয়া গ্রামে ঢুকে পড়ে। এরপর একের পর এক মানুষকে কামড়াতে শুরু করে। এতে মশাদিয়া ও পার্শ্ববর্তী নোয়াটির এলাকার মো. শামসুল হক, মো. আলমগীরসহ নারী ও শিশুরা আক্রান্ত হন।

স্থানীয়দের দাবি, শিয়ালটির আক্রমণে প্রায় পাঁচ থেকে ছয়টি ছাগল এবং ১০টির মতো গরু আহত হয়েছে। মানুষ ও গবাদিপশুর ওপর এমন আক্রমণের ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

গ্রামবাসীরা জানান, শিয়ালের আক্রমণের পর থেকে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিশেষ করে শিশুদের নিরাপত্তা নিয়ে অভিভাবকেরা উদ্বিগ্ন। জরুরি প্রয়োজন ছাড়া অনেকেই বাড়ির বাইরে যেতে ভয় পাচ্ছেন। শিয়ালটি আবারও আক্রমণ করতে পারে—এমন আশঙ্কায় এলাকায় সতর্কতা বিরাজ করছে।

আক্রান্ত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসার জন্য লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পরিস্থিতি মোকাবিলায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

এদিকে, শিয়ালের কামড়ে আক্রান্তদের দ্রুত চিকিৎসা নেওয়া এবং জলাতঙ্কের ঝুঁকি বিবেচনায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় টিকা গ্রহণ করা জরুরি।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার, আদালতের মাধ্যমে কারাগারে

error:

লাখাইয়ে পাগলা শিয়ালের হামলায় নারী-শিশুসহ ১২ জন আহত, আক্রান্ত গবাদিপশুও

আপডেট সময় ০৬:৩৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬