
বাংলার খবর ২৪ ডেস্ক নিউজ:
দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। দুজনই ঢাকা বিভাগের। এ নিয়ে চলতি বছর হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ২০৭ জনে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুধবার সকাল ৮টা থেকে পরের ২৪ ঘণ্টার হিসাব এতে তুলে ধরা হয়েছে।
এই সময়ে সারা দেশে হাম বা এর উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আটটি বিভাগেই রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি, ৪০৫ জন। এ ছাড়া চট্টগ্রামে ২০০, সিলেটে ১২৫, বরিশালে ৯৪, খুলনায় ৮১, ময়মনসিংহে ৬৫, রংপুরে ৩০ ও রাজশাহীতে ২১ জন ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম বা এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৯৩ হাজার ৬০৮ জন। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন ১ লাখ ৮৫ হাজার ৯২৭ জন।
এই সময়ে সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে ২ লাখ ১৭ হাজার ৭৬০ জন। এর মধ্যে নিশ্চিত হাম রোগী ২৩ হাজার ২৪৮ জন।
চলতি বছর নিশ্চিত হামে মারা গেছেন ১০৪ জন। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ১০৩ জন।
বাংলার খবর ডেস্ক : 



















