ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে রাষ্ট্রদূত দাউদ আলীকে দেশে ফেরার নির্দেশ Logo লাখাইয়ে চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার, আদালতের মাধ্যমে কারাগারে Logo হবিগঞ্জে বেগুনাই প্রাইমারি স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা Logo লাখাইয়ে পাগলা শিয়ালের হামলায় নারী-শিশুসহ ১২ জন আহত, আক্রান্ত গবাদিপশুও Logo ওপারে পাকা সড়ক, মাঝে নদী: একটি সেতুর জন্য বিভক্ত লাখাইয়ের দুই প্রান্ত Logo সাজেকের উজোবাজারে অবরোধকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলিবিনিময়, আহত অন্তত ৫ Logo হামের উপসর্গ নিয়ে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৩২ Logo বিশ্বের ঋণ ৩৬৫ লাখ কোটি ডলার, শীর্ষে যুক্তরাষ্ট্র; বাংলাদেশ কোথায়? Logo সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, কৃষি মন্ত্রণালয়ে জমা প্রায় ৫০০ আবেদন Logo মাধবপুরে মোত্তাকিম চৌধুরীর উদ্যোগে অসহায় পরিবার পেল ২২৮টি টিউবওয়েল

প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে রাষ্ট্রদূত দাউদ আলীকে দেশে ফেরার নির্দেশ

বাংলার খবর ডেস্ক

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরের আগে টোকিওতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলীকে দেশে ফেরার নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর প্রধানমন্ত্রীর জাপান সফরের কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাতে গণমাধ্যম জানিয়েছে, সম্প্রতি রাষ্ট্রদূত দাউদ আলীকে টোকিও থেকে ঢাকায় ফেরার নির্দেশ দেওয়া হয়। নির্দেশনা পেয়ে তিনি ইতোমধ্যে দেশে ফিরেছেন। প্রায় এক সপ্তাহ ধরে তিনি ঢাকায় অবস্থান করছেন বলে সূত্রটি জানিয়েছে।

সূত্র জানায়, রাষ্ট্রদূতের অনুপস্থিতিতে প্রধানমন্ত্রীর জাপান সফরের প্রস্তুতি ও ব্যবস্থাপনা তদারকির দায়িত্ব পালন করবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব ও পশ্চিম) মো. নজরুল ইসলাম। এ দায়িত্ব পালনের জন্য বুধবার (২২ অক্টোবর) তিনি টোকিও গেছেন। প্রধানমন্ত্রীর সফর শেষ না হওয়া পর্যন্ত সেখানে অবস্থান করবেন তিনি।

সরকারের এক কর্মকর্তা বলেন, উচ্চপর্যায়ের সফরের আগে সংশ্লিষ্ট দেশের রাষ্ট্রদূতকে দেশে ফিরিয়ে আনার ঘটনা বিরল। তবে কী কারণে দাউদ আলীকে দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।

ওই কর্মকর্তা জানান, রাষ্ট্রদূতকে দেশে ফিরতে বলা হয়েছিল এবং তিনি নির্দেশনা অনুযায়ী দেশে ফিরেছেন। তবে এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিস্তারিত কোনো কারণ জানানো হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে রাষ্ট্রদূত দাউদ আলীকে দেশে ফেরার নির্দেশ

error:

আপডেট সময় ০৯:২৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬