ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দুর্নীতিই দেশের উন্নয়নের সবচেয়ে বড় বাধা: ডেপুটি স্পিকার কায়সার কামাল Logo ৩১ অক্টোবর মাধবপুরে গাউছিয়া খায়েরিয়া দরবার শরীফের ৭৫তম ওরশ ও দোয়া মাহফিল Logo মাধবপুরে গ্যাসের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, ৫ কিলোমিটার যানজট Logo জুমার জামাতে ঐক্য, সমাজে বিভেদের দেয়াল Logo লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ফজলুল করিমকে বিদায় সংবর্ধনা Logo বিজয়নগরে কোটি টাকার ভারতীয় চোরাচালানী পণ্যসহ কাভার্ড ভ্যান আটক Logo বাহুবলে রান্নাঘরের মেঝে খুঁড়ে পদ্ম গোখরা উদ্ধার, সাতছড়িতে অবমুক্ত Logo রায়হান হত্যা মামলায় এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুইজনের যাবজ্জীবন Logo পাঁচ চা বাগানে কর্মবিরতি, মজুরি না পেয়ে সংকটে হাজারো শ্রমিক Logo ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের

লাখাইয়ে কলেজ মাঠ লিজ দিয়ে ধান চাষের প্রস্তুতি, সাংবাদিককে বিদ্যুৎ বিল দেওয়ার চাপ অধ্যক্ষের

**পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:**
হবিগঞ্জের লাখাই উপজেলার মনতৈল অ্যাডভোকেট আবু জাহির মডেল কলেজের খেলার মাঠ লিজ দিয়ে সেখানে ধান চাষের প্রস্তুতি নেওয়া হয়েছে। অভিযোগ উঠেছে, কলেজ গভর্নিং কমিটির অনুমোদন ছাড়াই অধ্যক্ষ রফিক আলী মাঠটি লিজ দিয়েছেন এবং লিজ বাবদ প্রাপ্ত অর্থ শিক্ষক-কর্মচারীদের মধ্যে ভাগ করে নেওয়া হয়েছে।

সরেজমিনে দেখা যায়, কলেজের সামনের মাঠে হালচাষ করা হয়েছে। স্থানীয় শিক্ষার্থী ও এলাকাবাসীরা জানান, মাঠটি চাষ করায় খেলাধুলা ও অন্যান্য কর্মকাণ্ড বাধাগ্রস্ত হবে। একইসাথে কলেজের সৌন্দর্যও নষ্ট হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মচারী বলেন, লিজ বাবদ প্রাপ্ত ৪১ হাজার টাকার মধ্যে প্রায় ৩০ হাজার টাকা কয়েকজন শিক্ষক-কর্মচারীর মধ্যে ভাগ-বাটোয়ারা করা হয়েছে।

এ বিষয়ে অধ্যক্ষ রফিক আলী বলেন, “গভর্নিং কমিটির সিদ্ধান্তে মাঠ লিজ দেওয়া হয়েছে।” তবে কার কাছে লিজ দেওয়া হয়েছে, তা তিনি জানাতে পারেননি। তিনি আরও জানান, করাব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কুদ্দুস গভর্নিং কমিটির দায়িত্বে রয়েছেন।

এদিকে প্রতিবেদক অধ্যক্ষের সঙ্গে যোগাযোগ করলে তিনি উল্টো বলেন, “আমার কলেজে তিন মাসের বিদ্যুৎ বিল বাকি। যেহেতু আপনি সাংবাদিক, আপনি শনিবার বা রোববার এসে সেই বিল দিয়ে যান।” সাংবাদিক কেন বিল দেবেন জানতে চাইলে তিনি বলেন, “আপনারা যেহেতু এসব খোঁজেন, তাহলে বিদ্যুৎ বিল আপনাদেরই দেওয়া উচিত।”

করাব ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস বলেন, “আমি জানি মাঠ লিজ দেওয়া হয়েছে, তবে কাকে দেওয়া হয়েছে, কত টাকায়, এসব বিষয়ে অবগত নই। পরে জেনে জানাব।”

লাখাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী শারমিন নেওয়াজ বলেন, “যদি সরকারি জমি বেআইনিভাবে লিজ দেওয়া হয়ে থাকে এবং এ নিয়ে গ্রামবাসী অভিযোগ করেন, তাহলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

জনপ্রিয় সংবাদ

দুর্নীতিই দেশের উন্নয়নের সবচেয়ে বড় বাধা: ডেপুটি স্পিকার কায়সার কামাল

error:

লাখাইয়ে কলেজ মাঠ লিজ দিয়ে ধান চাষের প্রস্তুতি, সাংবাদিককে বিদ্যুৎ বিল দেওয়ার চাপ অধ্যক্ষের

আপডেট সময় ০৪:১০:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫