ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস-বিদ্যুৎ সংকটে ৭৮ শতাংশ নিটওয়্যার কারখানায় উৎপাদন ব্যাহত, কমেছে রপ্তানি আদেশ Logo টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন নিগার সুলতানা Logo বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত আমারই ছিল: আসিফ নজরুল Logo ৫ হাজার তরুণ উদ্যোক্তা খুঁজছে বাংলাদেশ ব্যাংক Logo মাধবপুরে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড Logo আসিফ নজরুলের সিদ্ধান্তেই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেনি বাংলাদেশ: তদন্ত কমিটি Logo সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের পরিকল্পনা Logo সাত বছর পর কারাগার থেকে মুক্ত, প্রথমবার মুক্ত আকাশ দেখল শিশুটি Logo একটি নয়, তারেক রহমানকে দুই সফরের আমন্ত্রণ: দাবি নয়াদিল্লির Logo কূটনীতিকদের পরিচয়ে প্রতারণা, সতর্কবার্তা দিল ঢাকার মার্কিন দূতাবাস

আগুনে দগ্ধ শিশুদের পাশে মানবতার বাতিঘর ডা. তমালিকা দেব তিথি

Oplus_16777216

বাংলার খবর প্রতিনিধি, মাধবপুর (হবিগঞ্জ): হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের বানেশ্বরপুর গ্রামের কৃতি সন্তান ডা. তমালিকা দেব তিথি হয়ে উঠেছেন মানবতার এক অনন্য উদাহরণ। উত্তরা বিমান দুর্ঘটনায় দগ্ধ শিশুদের চিকিৎসায় তিনি যেভাবে পাশে দাঁড়িয়েছেন, তা হৃদয় ছুঁয়ে গেছে সবার।

২১ জুলাই ঢাকার মাইলস্টোন কলেজের পাশে সংঘটিত ভয়াবহ দুর্ঘটনায় আহত প্রায় ৭০ শিশু ভর্তি হয় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। দুর্ঘটনার প্রথম মুহূর্ত থেকে নিরলসভাবে সেবা দিয়ে যাচ্ছেন এই চিকিৎসক। খাওয়া, ঘুম, বিশ্রাম—সবকিছু ভুলে তিনি দিনরাত হাসপাতালে অবস্থান করে সন্তানসম শিশুদের পাশে রয়েছেন।

ডা. তমালিকা বর্তমানে বার্ন ও প্লাস্টিক সার্জারির পাঁচ বছর মেয়াদী এমএস কোর্সে অধ্যয়নরত। তিনি এসএসসি সম্পন্ন করেন গোবিন্দপুর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে, এইচএসসি ঢাকার হলি ক্রস কলেজ এবং এমবিবিএস করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে। তাঁর পিতা অজয় মিহির দেব কৃষি ব্যাংকের কর্মকর্তা।

ডা. তমালিকার নিঃস্বার্থ এই সেবাকাজ চিকিৎসা পেশায় মানবতার উজ্জ্বল নিদর্শন হয়ে থাকবে। এই মহতী উদ্যোগ প্রমাণ করে, মানবতা এখনও জীবিত—ততক্ষণ, যতক্ষণ ডা. তমালিকার মতো আলোকবর্তিকারা পাশে থাকেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

গ্যাস-বিদ্যুৎ সংকটে ৭৮ শতাংশ নিটওয়্যার কারখানায় উৎপাদন ব্যাহত, কমেছে রপ্তানি আদেশ

error:

আগুনে দগ্ধ শিশুদের পাশে মানবতার বাতিঘর ডা. তমালিকা দেব তিথি

আপডেট সময় ০১:০০:০৭ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫