ঢাকা ০৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা, জানাল মোদি সরকার Logo ৫৫ বিজিবির অভিযানে ৬০ কেজি ভারতীয় গাঁজা জব্দ, জুলাই মাসে উদ্ধার ১৩২ কেজি Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি

শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে শিক্ষা সচিব অপসারণ, জানালেন তথ্য উপদেষ্টা মাহফুজ

বাংলার খবর ডেস্ক রাজধানী ঢাকায় সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের টানা বিক্ষোভের পর শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জুবাইরকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। মাহফুজ লেখেন, “মাইলস্টোন ট্রাজেডির পূর্ণাঙ্গ তদন্তে একটি কমিটি গঠিত হতে যাচ্ছে। শিক্ষার্থীদের ছয় দফা দাবি বিবেচনায় নিয়ে তদন্ত কমিটি হবে। এরইমধ্যে শিক্ষা সচিবকে অপসারণ করা হয়েছে। ন্যায্য দাবি মানতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।”

এদিকে সচিবালয়ের সামনে বিক্ষোভরত শিক্ষার্থীরা মঙ্গলবার দুপুরের পর প্রধান ফটকে জড়ো হয়ে স্লোগান দিতে শুরু করেন। একপর্যায়ে তারা সচিবালয়ের ভেতরে প্রবেশ করেন এবং পার্কিংয়ে থাকা কিছু গাড়িতে ভাঙচুর চালান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আইনশৃঙ্খলা বাহিনী হস্তক্ষেপ করে এবং আন্দোলনকারীদের সচিবালয় থেকে বের করে দেয়।

বিক্ষোভের কারণে সচিবালয়ের প্রধান ফটকসহ আশেপাশের প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়। ফলে রাজধানীর গুরুত্বপূর্ণ এই এলাকায় যান চলাচলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

সরকার এখন তদন্তের মাধ্যমে ঘটনাটির পূর্ণাঙ্গ সমাধানে এগোচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা, জানাল মোদি সরকার

error:

শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে শিক্ষা সচিব অপসারণ, জানালেন তথ্য উপদেষ্টা মাহফুজ

আপডেট সময় ০৫:১৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫