ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে সুচিত্রার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, সরেজমিনে তদন্তে কমিটি Logo লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে মৃগী রোগী যুবকের মৃত্যু Logo সংবাদ প্রকাশের পর মাধবপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানের ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা Logo তেলিয়াপাড়া স্মৃতিসৌধ নিয়ে ইউএনওর তথ্যবহুল ফেসবুক পোস্ট Logo বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নতুন সাধারণ সম্পাদক মিল্টন বৈদ্যকে জয়ধর হিরুর অভিনন্দন Logo সাংবাদিকতার যোগ্যতা নির্ধারণে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: প্রধান তথ্য কর্মকর্তা Logo সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধাপে ধাপে ‘স্কুল মিল’ চালুর উদ্যোগ Logo দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সাবেক আইজিপি বেনজীর Logo এনসিপি নেতার মামলায় হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতিসহ ১১ নেতাকর্মীর জামিন Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা

বাড়ি ফিরেছেন প্রসূন আজাদের বাবা, নিখোঁজের পর ফেরার কারণ নিয়ে ধোঁয়াশা

বাংলার খবর ডেস্ক

নিখোঁজ হওয়ার একদিন পর অবশেষে ফিরে এসেছেন জনপ্রিয় অভিনেত্রী প্রসূন আজাদের বাবা ও অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আজাদ হোসেন। তবে তিনি কেন নিখোঁজ হয়েছিলেন, সে বিষয়ে এখনো পরিবারের কাছে পরিস্কার কোনো ব্যাখ্যা দেননি তিনি।

শনিবার রাতে ঢাকার মালিবাগে নিজ বাসায় ফিরে আসেন তিনি। বিষয়টি নিশ্চিত করে রোববার প্রসূন বলেন, “বাবা সুস্থ অবস্থায় ফিরে এসেছেন। তবে কোথায় ছিলেন বা কী হয়েছিল, সে বিষয়ে খুব একটা কথা বলছেন না।”

প্রসূনের ধারণা, বাবার মধ্যে মানসিক কষ্ট জমে উঠেছিল, হয়তো একাকীত্ব থেকেই তিনি নিজেকে গুটিয়ে নিয়েছিলেন। তিনি বলেন, “বাবা হয়ত কষ্টে ছিলেন বা একা বোধ করছিলেন, তাই নিজের মতো ছিলেন।”

উল্লেখ্য, শুক্রবার থেকে আজাদ হোসেন নিখোঁজ ছিলেন বলে গ্লিটজকে জানান প্রসূন। ফেইসবুকে এক পোস্টে তিনি জানান, “আমি রাস্তায় রাস্তায় ঘুরছি, সবাই দোয়া করবেন।”

এ ঘটনায় শাহজাহানপুর থানায় জিডিও করা হয়। শনিবার রাতে বাবার ফেরার পর ফের ফেসবুকে পোস্ট দিয়ে বিষয়টি জানান অভিনেত্রী।

তিনি বলেন, “আব্বু সবসময় মানুষের মধ্যে থাকতেন। কিন্তু রিটায়ার করার পর সেই কোলাহল আর নেই। হয়তো পরিবর্তন মেনে নিতে কষ্ট হচ্ছিল তার।”

ফিরে এসে আজাদ হোসেন পরিবারের সবাইকে অবাক করে দিয়ে বলেন, “আমি গোসল করব।” চারপাশে এত লোক দেখে হয়তো তিনি কিছুটা বিরক্তও হন। তবে পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজন সবাই বাবার ফিরে আসায় আনন্দিত।

উল্লেখ্য, প্রসূনের মা ও বাবা উভয়েই বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তা। ‘অচেনা হৃদয়’, ‘সর্বনাশা ইয়াবা’, ‘মৃত্যুপুরী’, ‘পদ্মাপুরাণ’সহ একাধিক সিনেমা ও নাটকে অভিনয় করেছেন এই লাক্স তারকা।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে সুচিত্রার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, সরেজমিনে তদন্তে কমিটি

error:

বাড়ি ফিরেছেন প্রসূন আজাদের বাবা, নিখোঁজের পর ফেরার কারণ নিয়ে ধোঁয়াশা

আপডেট সময় ০৫:৩৮:১৬ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫