ঢাকা ০২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে মাঠে কৃষিকাজ করতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু Logo লাখাইয়ে চুরির অভিযোগে যুবক গ্রেফতার, কারাগারে Logo আফগানিস্তানকে ৭ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতল ভারত Logo এনটিআরসিএর প্রতিষ্ঠান প্রধান-সহকারী প্রধান পরীক্ষার ভাইভা ১ অক্টোবর Logo ঢাবিতে শিক্ষার্থীদের ওপর হামলা: মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo গুলশানে নিষিদ্ধ আ.লীগের মিছিল: ওসি দাউদ হোসেন ক্লোজড Logo লাখাইয়ে মসজিদ নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু Logo মাধবপুরে পোনা মাছ অবমুক্ত, শিক্ষকদের সঙ্গে এমপি ফয়সলের মতবিনিময় Logo মক্কার কাছে ড্রোন হামলার চেষ্টা, হুতিদের বিরুদ্ধে সৌদির কঠোর হুঁশিয়ারি Logo র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির

শ্রীবরদীতে অবৈধ বালু উত্তোলনে ৫ জনকে কারাদণ্ড

বাংলার খবর প্রতিনিধি,শেরপুর
শেরপুরের শ্রীবরদী উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অপরাধে পাঁচ ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ দণ্ডাদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাবের আহমেদ।

৩০ দিনের কারাদণ্ডপ্রাপ্তরা হলেন মো. টুটুল হাওলাদার (৪৮), দিলীপ চন্দ্র ঘোষ (৫০) এবং মো. শাহিনুর রহমান শাহিন (৩৩)। অপরদিকে, মো. ইয়াসিন (২৫) ও মো. বাবুল মিয়া (৪৫) কে তিনদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

উপজেলা প্রশাসন জানায়, বৃহস্পতিবার রাত ৩টা থেকে সকাল ৮টা পর্যন্ত অভিযান চালিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী এই পাঁচ জনকে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের শাস্তি দিয়ে থানায় হস্তান্তর করা হয়।

প্রশাসনের একাধিক অভিযানের পরও বন্ধ হচ্ছে না বালু পাচারকারীদের তৎপরতা। চলতি বছরের এপ্রিল মাসে জেলা প্রশাসনের জারি করা এক প্রজ্ঞাপনে জেলার তিনটি উপজেলার সব বালুমহাল বিলুপ্ত ঘোষণা করা হয়। তবুও প্রভাবশালী একটি চক্র নদী, ছড়া ও পাহাড় থেকে অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত রেখেছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ বলেন, “সরকারি সম্পদ রক্ষায় জিরো টলারেন্স নীতিতে অভিযান অব্যাহত থাকবে। কেউ ছাড় পাবে না। জনসচেতনতা তৈরি করে এই অপরাধ ঠেকাতে হবে।”

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে মাঠে কৃষিকাজ করতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

error:

শ্রীবরদীতে অবৈধ বালু উত্তোলনে ৫ জনকে কারাদণ্ড

আপডেট সময় ০৮:২৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫