ঢাকা ১০:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

জুলাই বিপ্লবীদের মধ্য থেকে ৫০ হাজার জনকে পুলিশে চাকরির দাবি

বাংলার খবর ডেস্ক

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান দাবি করেছেন, জুলাই বিপ্লবীদের মধ্য থেকে অনতিবিলম্বে অন্তত ৫০ হাজার তরুণকে বাংলাদেশ পুলিশের সদস্য হিসেবে নিয়োগ দিতে হবে। তিনি বলেন, দেশের পুলিশ বাহিনীকে পুনর্গঠন করতে হলে যুবকদের অগ্রাধিকার ভিত্তিতে যুক্ত করতে হবে।

গতকাল বুধবার রাতে কাকরাইল এলাকায় এক বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে রাশেদ খান বলেন, গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে এবং ঘটনাটিকে ঘিরে দায়ীদের বিচারের মুখোমুখি করতে হবে।

তিনি অভিযোগ করেন, গোপালগঞ্জের ঘটনায় বেশিরভাগ পুলিশ সদস্য নিষ্ক্রিয় ছিলেন। আইন উপদেষ্টার বরাত দিয়ে তিনি বলেন, পুলিশের ৮০% সদস্য আওয়ামী লীগ ও ছাত্রলীগপন্থী। এ কারণে হামলার সময় বেশিরভাগ পুলিশ সদস্য চুপ ছিল, আর মাত্র ২০% সদস্য প্রতিরোধ গড়ে তোলে।

সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এনসিপি নেতাদের নিরাপত্তা নিশ্চিত করেছে সেনাবাহিনী, যা প্রশংসনীয়। একই সঙ্গে তিনি দাবি করেন, অবিলম্বে বিপ্লবীদের মধ্য থেকে অন্তত ৫০ হাজার ছাত্র-যুবককে পুলিশ বাহিনীতে অন্তর্ভুক্ত করতে হবে।

রাশেদ খান আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজধানীতে কোনো ধরনের মিছিল বা জমায়েত করলে তা কঠোরভাবে দমন করা হবে। তিনি রাজনৈতিক ঐক্যের আহ্বান জানিয়ে বলেন, এই সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়তে হবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

জুলাই বিপ্লবীদের মধ্য থেকে ৫০ হাজার জনকে পুলিশে চাকরির দাবি

আপডেট সময় ০৩:০৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫