ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হাইমচরে শিক্ষার্থীদের সিপিআর ও হিমলিচ ম্যানুভার প্রশিক্ষণ Logo লাখাইয়ে পারিবারিক কলহের জেরে দুই পক্ষের সংঘর্ষ, প্রতিপক্ষের আঘাতে যুবক নিহত Logo লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ Logo রাজনৈতিক হয়রানিমূলক ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী Logo মাধবপুরে এক রাতে যুবলীগ-ছাত্রলীগের দুই স্থানে মশাল মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ Logo সাড়ে চার বছর পর চাকরি ফিরে পেলেন দুদকের শরীফ উদ্দিন, পাবেন বকেয়া বেতন-ভাতা Logo শ্রীমঙ্গলে ছাত্রশক্তির সভাপতি হাসিবুল ইসলামের ওপর হামলার অভিযোগ Logo লাহোর কালান্দার্সের উপদেষ্টা হলেন আমিনুল ইসলাম বুলবুল Logo রাজশাহী বিমানবন্দরে গ্রেনেড সদৃশ দুটি বস্তু, পেছনের গেট দিয়ে বের করা হলো মন্ত্রীকে Logo হাইমচরে অসহায় ও ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তার চেক বিতরণ

সিলেটে দেড় মাসের শিশু খুন: বাবার হাতে নির্মম পরিণতি

সিলেট প্রতিনিধি: সিলেট নগরীর মেজরটিলা এলাকায় ঘটেছে এক হৃদয়বিদারক ঘটনা। মাত্র দেড় মাস বয়সী শিশুকন্যা ইনায়া রহমানকে গলা কেটে হত্যা করার অভিযোগ উঠেছে তার বাবা, সিএনজিচালিত অটোরিকশাচালক আতিকুর রহমানের বিরুদ্ধে। ঘটনার পর তিনি নিজেও আত্মহত্যার চেষ্টা করেন বলে জানিয়েছে পুলিশ।

বুধবার বিকেলে মেজরটিলার একটি ভাড়া বাসা থেকে শিশুটির নিথর দেহ উদ্ধার করা হয়। একইসঙ্গে আতিকুর রহমানকে গলায় গভীর ক্ষত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) সাইফুল ইসলাম জানান, আতিকুর প্রাথমিকভাবে স্বীকার করেছেন যে হঠাৎ মাথাব্যথা ও মানসিক বিভ্রান্তির কারণে তিনি এই ঘটনা ঘটিয়ে ফেলেন। তদন্তে প্রমাণ মিলেছে তিনিই হত্যার জন্য দায়ী।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বঁটি উদ্ধার করা হয়েছে এবং শাহপরাণ থানায় একটি হত্যা মামলা নেওয়ার প্রক্রিয়া চলছে।

শিশুটির মা ঝুমা বেগম বলেন, “ঘুম থেকে উঠে দেখি, আমার স্বামী নিজের গলা কাটছে আর পাশে মেয়ের নিথর দেহ পড়ে আছে।”

তার বোন নাজমা বেগম আরও জানান, “বোন ফোনে চিৎকার দিয়ে জানায়, মেয়েকে জবাই করেছে, নিজেও আত্মহত্যার চেষ্টা করছে। আমরা সঙ্গে সঙ্গে ছুটে যাই।”

হাসপাতালের চিকিৎসক ডা. নুরুল হুদা নাঈম জানিয়েছেন, আতিকুরের গলায় গভীর আঘাত রয়েছে এবং শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

অভিযুক্ত আতিকুর রহমান সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের টংঘর গ্রামের বাসিন্দা এবং মৃত তৈয়ব আলীর ছেলে।

এই মর্মান্তিক ঘটনার পেছনে মানসিক স্বাস্থ্য, পারিবারিক চাপ বা আরও গভীর কোনো কারণ রয়েছে কিনা, তা তদন্ত করে দেখছে পুলিশ।

জনপ্রিয় সংবাদ

হাইমচরে শিক্ষার্থীদের সিপিআর ও হিমলিচ ম্যানুভার প্রশিক্ষণ

error:

সিলেটে দেড় মাসের শিশু খুন: বাবার হাতে নির্মম পরিণতি

আপডেট সময় ০৩:২৬:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫