ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে বসতঘরের টাইলস খুঁড়ে ১৪ পদ্মগোখরা ও ২৮ ডিম উদ্ধার Logo অপ্রতিম হত্যা: শোকের মধ্যেই বাবা-মাকে অজ্ঞাত নম্বর থেকে হুমকি Logo মাধবপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি, সরকারি চাকরিজীবীদেরও মিলতে পারে দীর্ঘ ছুটি Logo পুলিশকে গোয়েন্দা সক্ষমতা কাজে লাগিয়ে আওয়ামী লীগের সম্পৃক্তদের আইনের আওতায় আনার নির্দেশ Logo উচ্চ মাধ্যমিকে ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তিতে বড় ধস, সংকটের কারণ নিয়ে প্রশ্ন Logo লাখাইয়ের বুল্লা বাজারে নৈমিত্তিক চুরি, দ্রুত সিসি ক্যামেরা সচলের দাবি Logo বৈষম্যবিরোধী মামলায় কারাগারে বাঘাসুরা ইউনিয়ন আ.লীগের সহসভাপতি তাজুল Logo ধর্মঘরে মাদক ও দুর্নীতিবিরোধী সচেতনতামূলক পথযাত্রা Logo লাখাইয়ে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে পূজা মণ্ডপ কমিটি ও বিএনপির মতবিনিময়

হজে যাওয়ার অদম্য ইচ্ছা, ভাগ্যও হার মানল আমেরের সামনে”

দৃঢ় বিশ্বাস আর অটল ইচ্ছাশক্তি থাকলে কোনো বাধাই থামাতে পারে না মানুষকে। এমনই এক ব্যতিক্রমী ঘটনার সাক্ষী হলো লিবিয়ার এক তরুণ হজযাত্রী, আমের। বিমানবন্দরে নামের নিরাপত্তাজনিত জটিলতায় আটকে পড়লেও শেষ পর্যন্ত অলৌকিকভাবে হজে যাওয়ার সুযোগ পান তিনি—আর তার এই যাত্রা রীতিমতো বিস্ময় ছড়িয়েছে সামাজিক মাধ্যমে।

ঘটনাটি ঘটে হজযাত্রীদের একটি ফ্লাইট চলাকালীন। ত্রিপোলির বিমানবন্দরে হজযাত্রীদের তালিকায় থাকা আমেরের নাম নিয়ে নিরাপত্তা জটিলতা দেখা দেয়। কর্মকর্তারা তাকে অপেক্ষা করতে বলেন, কিন্তু ততক্ষণে অন্য যাত্রীরা ফ্লাইটে ওঠে এবং বিমানের দরজা বন্ধ হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই সমস্যার সমাধান হলেও পাইলট দরজা খুলতে অস্বীকৃতি জানান।

তবে আমের ছিলেন অটল। তিনি ঘোষণা দেন, “আমি হজ করবই, ইন শা আল্লাহ।”

এরপরই ঘটে চমকপ্রদ ঘটনা। উড্ডয়নের কিছুক্ষণ পর বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং সেটি ফিরে আসে। কিন্তু ত্রুটি মেরামতের পরও পাইলট আবার দরজা খুলতে নারাজ। বিমান আবার রওনা দিলে আবারও দেখা দেয় যান্ত্রিক সমস্যা এবং সেটি ফেরত আসে দ্বিতীয়বারের মতো।

এই পর্যায়ে পাইলট নিজেই বলেন, “আমি আমের ছাড়া এই বিমান চালাব না।” এরপরই আমেরকে বিমানে উঠতে দেওয়া হয়। বিমানে ওঠার পর যাত্রীরা ও পাইলট মিলে তার সঙ্গে ছবি তোলেন স্মৃতিস্বরূপ।

সবশেষে সেই ফ্লাইট নিরাপদে গন্তব্যে পৌঁছে, এবং আমের হজ পালনের সৌভাগ্য অর্জন করেন।
তার এই ঘটনাটি এখন অনেকের মুখে মুখে ঘুরছে—আল্লাহর ঘরে যার ডাক, তার পথ বন্ধ হয় না।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর
জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে বসতঘরের টাইলস খুঁড়ে ১৪ পদ্মগোখরা ও ২৮ ডিম উদ্ধার

error:

হজে যাওয়ার অদম্য ইচ্ছা, ভাগ্যও হার মানল আমেরের সামনে”

আপডেট সময় ০২:৪০:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫