ঢাকা ০১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ঐতিহ্যবাহী হরিপুর নৌকা বাইচ ঘিরে ব্যাপক প্রস্তুতি, উৎসবের আমেজ Logo মাধবপুরে টিএন্ডটি এক্সচেঞ্জে এখন কাজ নেই Logo আইফোনের এআই ফিচার নিয়ে বিভ্রান্তিকর বিজ্ঞাপন: গ্রাহকদের ২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেবে অ্যাপল Logo রাঢ়িশাল করাব উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী-অভিভাবকদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প ও চক্ষু শিবির Logo মদিনায় মসজিদে নববী থেকে বিশ্বম্ভরপুরের ওমরাহযাত্রী নারী নিখোঁজ, পরিবারের আকুতি Logo নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারে গিয়ে পালানোর সুযোগ দেওয়ার অভিযোগ, এসআই ক্লোজড Logo লাখাইয়ের কৃতি সন্তান ডা. জি এম মঈন উদ্দিন পেলেন PGPN সার্টিফিকেট Logo আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ Logo ইউপি নির্বাচন বিধিমালা সংশোধন: বেড়েছে ব্যয়সীমা, জামানত ও প্রার্থিতা বাতিলের ক্ষমতা Logo মাধবপুরে অবৈধভাবে সার বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

আইফোনের এআই ফিচার নিয়ে বিভ্রান্তিকর বিজ্ঞাপন: গ্রাহকদের ২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেবে অ্যাপল

ডেস্ক নিউজ বাংলার খবর ২৪:
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ফিচারের সক্ষমতা নিয়ে বিভ্রান্তিকর বিজ্ঞাপন দেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের গ্রাহকদের ২৫ কোটি মার্কিন ডলার ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। মার্কিন গ্রাহকদের করা একটি মামলা নিষ্পত্তির অংশ হিসেবে এ অর্থ দেওয়ার বিষয়ে সমঝোতা হয়েছে প্রতিষ্ঠানটির।

মামলার অভিযোগে বলা হয়, অ্যাপল তাদের বিজ্ঞাপনে ভয়েস অ্যাসিস্ট্যান্ট ‘সিরি’র উন্নত এআই সক্ষমতাগুলো জোরালোভাবে তুলে ধরেছিল। তবে বিজ্ঞাপনে দেখানো বা প্রচার করা কিছু সুবিধা বাস্তবে সংশ্লিষ্ট আইফোনে কার্যকর ছিল না বলে অভিযোগ করেন গ্রাহকেরা। এসব বিজ্ঞাপনের ওপর ভিত্তি করে অনেক ক্রেতা আইফোন কিনতে প্রভাবিত হয়েছেন বলেও মামলায় দাবি করা হয়।

সমঝোতা অনুযায়ী, নির্দিষ্ট শর্ত পূরণকারী গ্রাহকেরা প্রতিটি যোগ্য ডিভাইসের জন্য ২৫ থেকে সর্বোচ্চ ৯৫ মার্কিন ডলার পর্যন্ত ক্ষতিপূরণ পেতে পারেন। তবে কতজন গ্রাহক দাবি দাখিল করবেন, তার ওপর ভিত্তি করে শেষ পর্যন্ত প্রত্যেকে কত অর্থ পাবেন তা নির্ধারিত হবে।

গত ২১ সেপ্টেম্বর থেকে ক্ষতিপূরণের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। যোগ্য গ্রাহকেরা আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে ক্ষতিপূরণের দাবি জানাতে পারবেন। একই সময়সীমার মধ্যে চাইলে তারা মামলার সমঝোতা থেকে নিজেদের নাম প্রত্যাহারও করতে পারবেন।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স ফাইভ নিউইয়র্কের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রাহকদের কাছ থেকে পাওয়া ক্ষতিপূরণের দাবিগুলো পরবর্তী সময়ে আদালতে উপস্থাপন করা হবে। প্রস্তাবিত সমঝোতাটি ন্যায্য, যুক্তিসংগত ও পর্যাপ্ত কি না, তা বিচারক পর্যালোচনা করে সিদ্ধান্ত দেবেন। এ বিষয়ে পরবর্তী শুনানি আগামী বছরের ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

অ্যাপলের বিরুদ্ধে করা এ মামলার অভিযোগ ও ক্ষতিপূরণের বিষয়টি সমঝোতার মাধ্যমে নিষ্পত্তির প্রক্রিয়ায় রয়েছে। ফলে ক্ষতিপূরণের চূড়ান্ত পরিমাণ এবং কারা অর্থ পাওয়ার যোগ্য হবেন, তা আদালতের অনুমোদন ও নির্ধারিত শর্তের ওপর নির্ভর করবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

ঐতিহ্যবাহী হরিপুর নৌকা বাইচ ঘিরে ব্যাপক প্রস্তুতি, উৎসবের আমেজ

error:

আইফোনের এআই ফিচার নিয়ে বিভ্রান্তিকর বিজ্ঞাপন: গ্রাহকদের ২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেবে অ্যাপল

আপডেট সময় ১২:৩১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬