ঢাকা ১১:০৮ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে প্রবাসী নিহত, পেট্রোল বোমা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জে গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর লোকজনের মধ্যে সংঘর্ষে এক প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

বুধবার (২২ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার কালনী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কাজী দিপু (৪০) ওই গ্রামের আব্দুল মতিনের ছেলে। তিনি সৌদিআরব প্রবাসী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, কালনী গ্রামের ফরিদ মিয়া এবং ইউপি মেম্বার সাস্তু মিয়ার গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে একাধিকবার তাদের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। দুপক্ষের মধ্যে বেশ কয়েকটি মামলা মোকদ্দমাও চলমান।

বুধবার সকালে সংঘর্ষের আভাস পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয়পক্ষের বাড়ি থেকে বেশকিছু দেশীয় অস্ত্র জব্দ করে নিয়ে আসে। এরপরও বিকেলে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পরে। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়। এর মধ্যে ফরিদ মিয়ার পক্ষের কাজী দিপুকে আশঙ্কাজনক অবস্থায় ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। এ সময় তারা বেশ কয়েকটি পেট্রোল বোম ও দেশীয় অস্ত্র উদ্ধার করে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর

মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা

error:

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে প্রবাসী নিহত, পেট্রোল বোমা উদ্ধার

আপডেট সময় ০৭:৪২:৩৪ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫