ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নাসিরনগরের ফান্দাউকে চেয়ারম্যান প্রার্থী মালেক শাহকে ঘিরে আলোচনা Logo হাইমচরে পল্টন ট্র্যাজেডি স্মরণে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo হাইমচরে মেম্বার প্রার্থী আবদুর রহমান পাটওয়ারীর উঠান বৈঠক Logo মনতলা কলেজে মাহবুব স্যারের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল Logo এলপি গ্যাসের দাম ৩০০ টাকা বাড়ানোর দাবি, বৃহস্পতিবার বিইআরসির গণশুনানি Logo লাখাইয়ে কীটনাশক দিয়ে সাড়ে ৪ কানি টমেটো ক্ষেত নষ্টের অভিযোগ, ক্ষতির মুখে কৃষক-শ্রমিক Logo পুষ্পমাল্য, সম্মাননা ও উপহারে সজ্জিত গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক তহুরা বেগম Logo মজুরি দাবিতে পাঁচ চা বাগানে কর্মবিরতি, মালিকপক্ষের দাবি অর্থসংকট Logo হবিগঞ্জে শাশুড়ি হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন কারাদণ্ড Logo হাইমচরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন, শতাধিক শিক্ষার্থীকে সচেতনতা

নবীগঞ্জে গলায় ফাঁস লাগিয়ে এক গৃহবধূর আত্মহত্যা!

নবীগঞ্জ উপজেলার ২নং বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের বড় ভাকৈর গ্রামে রুবিনা বেগম (৩৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

তিনি ওই গ্রামের জামাল মিয়ার স্ত্রী।জানা যায়, শুক্রবার (৭ মে) সকাল ৭টার দিকে স্বামী জামাল মিয়া বাড়ির বাইরে যান। পরে সকাল ৮টার দিকে ঘরে ফিরে এসে স্ত্রীর ঝুলন্ত মরদেহ দেখতে পান। তাৎক্ষণিকভাবে তিনি পুলিশকে খবর দেন। খবর পেয়ে নবীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কৌশিক মল্লিকের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। জানা গেছে, প্রায় এক মাস আগে রুবিনা বেগমের সঙ্গে জামাল মিয়ার বিয়ে হয়। এটি ছিল রুবিনার দ্বিতীয় বিয়ে। তিনি কিছুটা মানসিকভাবে অসুস্থ ছিলেন বলেও জানা গেছে।

স্থানীয় ইউপি সদস্য আমিরুল ইসলাম জানান, “খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাই। পরে জানতে পারি গৃহবধু রুবিনা বেগম ঘরের তীরের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করেছে।” নিহতের বিষয় টি নিশ্চিত করেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) কামাল হোসেন পিপিএম।

জনপ্রিয় সংবাদ

নাসিরনগরের ফান্দাউকে চেয়ারম্যান প্রার্থী মালেক শাহকে ঘিরে আলোচনা

error:

নবীগঞ্জে গলায় ফাঁস লাগিয়ে এক গৃহবধূর আত্মহত্যা!

আপডেট সময় ০৫:৫০:২১ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫