ঢাকা ১১:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে মুড়িয়াউক বৃদ্ধের মৃত্যুকে কেন্দ্র করে প্রতিপক্ষের পুরুষশূন্য বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট Logo চা শিল্প কে কৃষি শিল্পে রূপান্তরিত করতে চান ন্যাশনাল টি কোম্পানির চেয়ারম্যান সালেহ উদ্দিন Logo জামালপুর ডায়াবেটিস জেনারেল হাসপাতাল: গঠনতন্ত্র, আর্থিক ব্যবস্থাপনা ও প্রশাসনিক অনিয়মের অভিযোগে তদন্তের দাবি Logo রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী, বিমানবন্দরে অভ্যর্থনা জানাবেন মির্জা ফখরুল Logo আখাউড়ায় ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, চালক আটক Logo মাঠ যাচাই ছাড়া অনলাইন দেখেই তালিকা: লাখাইয়ে প্রণোদনা থেকে বঞ্চিত হাজারো প্রকৃত কৃষক Logo লাখাইয়ে হিন্দু ধর্ম ত্যাগ করে সুকুমার সরকারের ইসলাম ধর্ম গ্রহণ Logo নীরবে সমাজ বদলের স্বপ্ন বুনছেন সিমি কিবরিয়া Logo পুশইনের আশঙ্কায় মাধবপুর সীমান্তে কড়া অবস্থানে বিজিবি চৌমুহনীতে জরুরি আইনশৃঙ্খলা সভা Logo মাধবপুরে ভুল নম্বরে পাঠানো টাকা উদ্ধার করে মালিকের হাতে ফিরিয়ে দিল পুলিশ

কারাগারে পলকের সেলে বৃষ্টির পানি পড়ে, অভিযোগ আইনজীবীর

সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গাজীপুরের কাশিমপুর কারাগারে ‘অস্বাস্থ্যকর ও বসবাসের অনুপযোগী জায়গায় রাখা হয়েছে’ বলে অভিযোগ করেছেন তার আইনজীবী তরিকুল ইসলাম।

তিনি বলেছেন, কারাগারে যেখানে পলককে রাখা হয়েছে সেই ঘরে পর্যাপ্ত ‘আলো বাতাস নেই’ এবং বৃষ্টি হলে ঘরের মধ্যে ‘পানিও পড়ে’।

সোমবার বৈষম্যবিরোধী আন্দোলনে পলিটেকনিক শিক্ষার্থী ইসমাইল হোসেন রাব্বি হত্যা মামলায় পলককে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছে আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনের উপরে শুনানি নিয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত এই আদেশ দেয়।

এর আগে পলকের সঙ্গে কথা বলেন তার আইনজীবী তরিকুল ইসলাম। এ সময় কারাগারে তার কি ধরনের অসুবিধা হচ্ছে সে বিষয়ে তিনি আইনজীবীকে জানিয়েছেন।

শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তরিকুল ইসলাম।

তিনি বলেন, সকালে প্রিজন করে তাকে (পলক) আদালতে হাজির করা হয়। তবে বৃষ্টি নামায় প্রিজন ভ্যানের ভেন্টিলেটর দিয়ে পানি আসায় তিনি ভিজে যান। তাকে কাশিমপুর কারাগারে হাইসিকিউরিটি সেলে রাখা হয়েছে, সেখানে বৃষ্টি এলে পানি ঢুকে পরিবেশ নষ্ট হয়ে যায়। এ বিষয়ে তিনি আজ আমাদের বলেছেন।

কারাগারে ‘অস্বাস্থ্যকর পরিবেশে পলককে রাখা হয়েছে’ জানিয়ে তরিকুল ইসলাম বলেন, তাকে অস্বাস্থ্যকর পরিবেশে রাখা হয়েছে। পর্যাপ্ত আলো বাতাসের সুযোগ নেই। বৃষ্টিতে রুম ভিজে যায় থাকার অনুপযোগী জায়গায় তাকে রাখা হয়েছে, যা অমানবিক। মানবাধিকার ও সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হচ্ছে।

এর আগে শুনানির জন্য সকাল ৯টার দিকে পলককে আদালতে হাজির করা হয়, আর এজলাসে তোলা হয় ১০টার দিকে।

ওই সময় সাংবাদিকরা কিছু কথা জিজ্ঞাসা করলেও সাড়া দেননি সাবেক এই প্রতিমন্ত্রী। তিনি কেবল মাথা নাড়িয়েছেন। তবে তাকে ওই সময় হাস্যোজ্জ্বল দেখা গেছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর
জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে মুড়িয়াউক বৃদ্ধের মৃত্যুকে কেন্দ্র করে প্রতিপক্ষের পুরুষশূন্য বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট

কারাগারে পলকের সেলে বৃষ্টির পানি পড়ে, অভিযোগ আইনজীবীর

আপডেট সময় ০৮:০২:৩০ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫