ঢাকা ১০:১৭ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে নারীকে যৌন নিপীড়ন ও ধর্ষণচেষ্টার অভিযোগ, প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা Logo উন্নয়ন বরাদ্দে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে: এমপি ফয়সল Logo মাধবপুরে সোনাই নদীতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু Logo লাখাইয়ে মিনিবাসের ধাক্কায় দুমড়েমুচড়ে মিশুক, আহত ২ Logo মাধবপুরে সংরক্ষিত বন থেকে গাছ চুরি, ট্রাক্টরসহ আটক ২ Logo লাখাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মালবাহী পিকআপ, আহত ৩ Logo লাখাইয়ে বিলে বিষ প্রয়োগের অভিযোগ, ১৫-২০ লাখ টাকার মাছ নিধন Logo হবিগঞ্জ রেড ক্রিসেন্টের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন এস.এফ.এ.এম. শাহজাহান Logo মালদ্বীপে সংবর্ধিত ফেনী জেলা বিএনপির দুই নেতা Logo নাসিরনগরে পুঁটি মাছের চ্যাপা শুঁটকি শিল্পে সম্ভাবনা, প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতা

উন্নয়ন বরাদ্দে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে: এমপি ফয়সল

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

সরকারি উন্নয়ন বরাদ্দের আওতায় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার প্রতিটি ইউনিয়নে পাঁচটি করে উন্নয়নমূলক কাজ বাস্তবায়নে ১ কোটি ৩০ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। টিআর, কাবিখা, কাবিটা, গম ও চালের পাশাপাশি ইউনিয়ন ব্লক রাস্তা নির্মাণের জন্য নগদ ৬৪ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য আলহাজ সৈয়দ মো. ফয়সলের উন্নয়ন প্রকল্পের আওতায় এসব বরাদ্দ দেওয়া হয়। সোমবার নোয়াপাড়ায় সংসদ সদস্যের বাসভবনে আয়োজিত উন্নয়ন কমিটির সভায় প্রকল্পগুলোর বরাদ্দ চূড়ান্ত করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সংসদ সদস্য আলহাজ সৈয়দ মো. ফয়সল। এ সময় তাঁর জ্যেষ্ঠ ছেলে সৈয়দ ইশতিয়াক আহমেদসহ চুনারুঘাট উপজেলা বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। সভায় নেতারা নিজ নিজ এলাকার উন্নয়ন চাহিদা ও বিভিন্ন সমস্যা তুলে ধরেন।

সভায় সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনে তাঁরা জনগণের কাছে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন। বিএনপি সরকার গঠনের পর চুনারুঘাট ও মাধবপুরের উন্নয়নে একাধিকবার জাতীয় সংসদে বক্তব্য দিয়ে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের দৃষ্টি আকর্ষণ করেছেন।

তিনি আরও বলেন, তাঁদের উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে। সাত মাসের মধ্যে সরকার দেশ গঠনে বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সরকার থেকে পাওয়া বরাদ্দ জনকল্যাণে ব্যয় করা হচ্ছে। উন্নয়ন বরাদ্দের ক্ষেত্রে কোনো বৈষম্য করা হচ্ছে না। এলাকার মানুষের প্রয়োজনকে গুরুত্ব দিয়েই উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।

উন্নয়ন কমিটির সভায় চুনারুঘাট উপজেলা বিএনপির নেতারা তাঁদের বক্তব্যে এলাকার বিভিন্ন উন্নয়ন চাহিদা, সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে নারীকে যৌন নিপীড়ন ও ধর্ষণচেষ্টার অভিযোগ, প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা

error:

উন্নয়ন বরাদ্দে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে: এমপি ফয়সল

আপডেট সময় ০৮:২৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬