ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

লাখাইয়ে ১ম শ্রেণির ৬ বছরের ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, গণধোলাইয়ের পর বখাটে পুলিশে সোপর্দ

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়নে প্রথম শ্রেণিতে পড়ুয়া ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে এক বখাটের বিরুদ্ধে। ঘটনার পর স্থানীয় জনতা অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

শনিবার উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের একটি পাটক্ষেতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা মো. মুরাদ চৌধুরী বাদী হয়ে লাখাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আটক হওয়া অভিযুক্ত ছানা মিয়া ওরফে ছানাউল্লাহ (৩০) মুড়িয়াউক গ্রামের মৃত ছবুর হোসেনের ছেলে।

এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশু ইকরা চৌধুরী (৬) পশ্চিম মুড়িয়াউক চৌধুরী আজম উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। দুপুরে শিশুটি জুস খেতে চাইলে তার মা রাকিবা আক্তার তাকে ২০ টাকা দিয়ে স্থানীয় একটি দোকানে পাঠান।

দোকান থেকে ফেরার পথে অভিযুক্ত ছানা মিয়া শিশুটিকে আরও জুস ও টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে নির্জন একটি পাটক্ষেতে নিয়ে যায়। সেখানে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালানো হয় এবং তার পরনের কাপড় খুলে ফেলা হয়।

এ সময় শিশুটির চিৎকার শুনে পাশের বাড়ির এক নারী বিষয়টি দেখতে পেয়ে আশপাশের লোকজনকে ডাক দেন। স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এলে অভিযুক্ত পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে তাকে আটক করা হয় এবং পুলিশে খবর দেওয়া হয়।

খবর পেয়ে লাখাই থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে জনতার কাছ থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ভুক্তভোগী শিশুর বাবা মো. মুরাদ চৌধুরী বলেন, অভিযুক্ত ছানা মিয়া এলাকার একজন চিহ্নিত বখাটে ও মাদকাসক্ত। তিনি এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

লাখাই থানা পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর প্রক্রিয়া চলছে। ভুক্তভোগী শিশুর জবানবন্দি গ্রহণসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঘটনাটি এলাকায় ব্যাপক ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

লাখাইয়ে ১ম শ্রেণির ৬ বছরের ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, গণধোলাইয়ের পর বখাটে পুলিশে সোপর্দ

আপডেট সময় ১২:৪৯:৫২ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬