ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

বানিয়াচং বড়ইউড়ি ইউপির যুব জমিয়তের উদ্যোগে ‘ঈদ পুনর্মিলনী ও শিক্ষা সফর’ সম্পন্ন

আবদুর রউফ আশরাফঃ

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ৭নং বড়ইউড়ি ইউনিয়ন যুব জমিয়তের উদ্যোগে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ‘ঈদ পুনর্মিলনী ও শিক্ষা সফর-২০২৬’ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার হবিগঞ্জের বিখ্যাত প্রাকৃতিক পর্যটন কেন্দ্র সাতছড়ি জাতীয় উদ্যানে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

৭নং বড়ইউড়ি ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা সালমান আহমদের সৌজন্যে আয়োজিত এই শিক্ষা সফরে এলাকার বিপুল সংখ্যক তরুণ, ওলামায়ে কেরাম এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। প্রাকৃতিক মনোরম পরিবেশে অনুষ্ঠিত এই সফরটি কেবল আনন্দ ভ্রমণের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং ইসলামিক সংস্কৃতি ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে এটি একটি ব্যতিক্রমী আয়োজনে পরিণত হয়।

শিক্ষা সফর উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন শিক্ষামূলক ও আকর্ষণীয় ইভেন্ট প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতার ইভেন্টগুলোর মধ্যে ছিল শিল্পীদের জন্য হামদে বারী তাআলা, হাফেজে কুরআনদের জন্য তেলাওয়াতে কুরআন, সম্মানিত অতিথিদের জন্য ঐতিহ্যবাহী হাঁড়ি ভাঙা প্রতিযোগিতা, সুধীবান অতিথিদের জন্য রশি টান প্রতিযোগিতা, কাফেলার কনিষ্ঠ সদস্যদের জন্য ভাগ্য পরীক্ষা, মুতাকাল্লিমীনদের জন্য নির্ধারিত বিষয়ে উপস্থিত বক্তব্য প্রতিযোগিতা এবং সবার জন্য বাধ্যতামূলক উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, এ ধরনের শিক্ষা সফর তরুণদের মানসিক বিকাশ, নৈতিক শিক্ষা ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি সমসাময়িক নানা সামাজিক ব্যাধি ও ধর্মীয় বিষয়ে সচেতনতা সৃষ্টির মাধ্যমে অংশগ্রহণকারীরা উপকৃত হয়েছেন।

দিনশেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। পরে আনন্দঘন পরিবেশে শিক্ষা সফরের সমাপ্তি ঘোষণা করা হয়।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

বানিয়াচং বড়ইউড়ি ইউপির যুব জমিয়তের উদ্যোগে ‘ঈদ পুনর্মিলনী ও শিক্ষা সফর’ সম্পন্ন

আপডেট সময় ১১:৪১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬