ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শ্রমিক অসন্তোষের মধ্যে ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন Logo রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন চাঁদপুর-৩ আসনের এমপি শেখ ফরিদ মানিক Logo হাইমচরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে আর্থিক সহায়তা দিল উপজেলা প্রশাসন Logo গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন Logo মাধবপুরে নিষিদ্ধ ক্যাটফিশ চাষ ও বিক্রি, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা Logo বানিয়াচংয়ে ফুটবল খেলায় গোল দেওয়া নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, যুবক নিহত Logo চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নিপেন পালের মনোনয়ন দাখিল Logo চুনারুঘাটে ক্ষেতের বেড়ার জালে আটকা পড়া ৬ ফুট লম্বা অজগর উদ্ধার Logo হাইমচরে চরভৈরবী ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন, সেবাপ্রার্থীদের সঙ্গে মতবিনিময় Logo দেশে ফেরার প্রস্তুতি? নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে শেখ হাসিনার আবেদন

চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নিপেন পালের মনোনয়ন দাখিল

আব্দুল জাহির মিয়া, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন বি-৭৭-এর আসন্ন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচনকে ঘিরে চা বাগানগুলোতে নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন নিপেন পাল।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাচন বোর্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমানের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।

এ সময় নিপেন পাল তাঁর প্যানেলের নেতাকর্মী এবং বিভিন্ন চা বাগানের শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে নিয়ে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হন। মনোনয়ন দাখিলের সময় প্যানেলের অন্যান্য পদপ্রার্থী ও চা শ্রমিক ইউনিয়নের স্থানীয় নেতারাও উপস্থিত ছিলেন।

মনোনয়ন জমা দেওয়ার পর কার্যালয়ের বাইরে অপেক্ষমাণ চা শ্রমিক ও সমর্থকেরা স্লোগান দিয়ে তাঁকে অভিনন্দন জানান।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিপেন পাল বলেন, চা শ্রমিকদের দীর্ঘদিনের বঞ্চনা দূর করা এবং তাঁদের শ্রমের ন্যায্য অধিকার নিশ্চিত করাই তাঁর মূল লক্ষ্য। সাধারণ সম্পাদক নির্বাচিত হলে চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন, স্থায়ী আবাসন, মানসম্মত শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা, ভূমির অধিকার প্রতিষ্ঠা এবং মজুরি বৈষম্য দূরীকরণে তিনি ও তাঁর প্যানেল কাজ করবেন।

তিনি আরও বলেন, চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন শুধু একটি প্যানেলের জয়-পরাজয়ের বিষয় নয়; এটি লাখো চা শ্রমিকের ভাগ্য পরিবর্তনের লড়াই। শ্রমিকেরা সঠিক ও সৎ নেতৃত্ব বেছে নেবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নিপেন পালের মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে শ্রীমঙ্গলসহ মৌলভীবাজার, হবিগঞ্জ ও সিলেট অঞ্চলের চা বাগানগুলোতে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে প্রার্থীদের প্রচার-প্রচারণা এবং চা বাগানগুলোতে নির্বাচনী আলোচনা বাড়ছে।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

শ্রমিক অসন্তোষের মধ্যে ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

error:

চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নিপেন পালের মনোনয়ন দাখিল

আপডেট সময় ০৩:৩৬:২৫ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬