ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল প্রায় ১ হাজার শিক্ষার্থী Logo সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত Logo হাইমচরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত Logo প্রথম টেস্ট সেঞ্চুরিতেই ডাবল সেঞ্চুরি, ইতিহাস গড়লেন তৌহিদ হৃদয় Logo মাধবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন Logo চুনারুঘাটের দেওরগাছ ইউনিয়নে আল-মদিনা ইসলামী একাডেমীর উদ্বোধন Logo স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ ও চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের সৌজন্য সাক্ষাৎ Logo মাধবপুরে শারদাঞ্জলি ফোরামের উপজেলা কমিটির পরিচিতি ও অভিষেক অনুষ্ঠিত Logo চুনারুঘাটে ৪১তম তাফসীরুল কোরআন মহাসম্মেলন সমাপ্ত, বক্তব্য রাখলেন এমপি ফয়সল Logo জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে হাইমচরে বিক্ষোভ মিছিল

চুনারুঘাটের দেওরগাছ ইউনিয়নে আল-মদিনা ইসলামী একাডেমীর উদ্বোধন

আব্দুল জাহির মিয়া, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নের ইনাতাবাদ গ্রামে মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘আল-মদিনা ইসলামী একাডেমী’।

গত ৭ নভেম্বর সকালে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, উলামায়ে কেরাম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে আমেরিকা থেকে মোবাইল ফোনের মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য দেন একাডেমীর পরিচালক ও বিশিষ্ট আলেম মাওলানা নোমান আহমদ হানিফ। প্রবাসে থেকেও তিনি প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রমের খোঁজখবর নেন। পাশাপাশি এলাকার শিশুদের মধ্যে দ্বীনি ও আধুনিক শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে দেশ ও জাতির কল্যাণ এবং আল-মদিনা ইসলামী একাডেমীর উত্তরোত্তর সাফল্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

স্থানীয় মুরুব্বি ও শিক্ষানুরাগী ব্যক্তিরা একটি দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নেওয়ায় পরিচালকসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে একাডেমীর সার্বিক উন্নয়ন ও সাফল্যে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল প্রায় ১ হাজার শিক্ষার্থী

error:

চুনারুঘাটের দেওরগাছ ইউনিয়নে আল-মদিনা ইসলামী একাডেমীর উদ্বোধন

আপডেট সময় ০৩:০৭:২২ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬