ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে ১ম শ্রেণির ৬ বছরের ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, গণধোলাইয়ের পর বখাটে পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে বুদ্ধিপ্রতিবন্ধী যুবককে ঢিল ছোড়াকে কেন্দ্র করে সংঘর্ষ, পিতা-পুত্রসহ আহত একাধিক Logo লাখাইয়ে পরিবার পরিকল্পনা পরিদর্শিকা সুচিত্রা রানী দাশের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি Logo ৭২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মাধবপুরে পুলিশের অভিযান Logo গায়ক আসিফ আকবর গ্রেফতার Logo স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে এমপি সৈয়দ মোহাম্মদ ফয়সলের সৌজন্য সাক্ষাৎ Logo সীমান্তে অব্যাহত বিএসএফের পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি Logo মাধবপুরে সুরমা চা বাগান থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার Logo মাধবপুরে চুরির অভিযোগে যুবকের মাথা ন্যাড়া, আঁকা হলো আর্জেন্টিনার পতাকা Logo চুনারুঘাটে বসতঘর থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

লাখাইয়ে লাইসেন্সবিহীন দুই ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলায় লাইসেন্স ও বৈধ কাগজপত্র না থাকায় দুটি ইটভাটাকে মোট ৬ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)।

মঙ্গলবার দুপুরে উপজেলার মোড়াকরি ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, মোড়াকরি ইউনিয়নের ‘মেসার্স তিতাস ইটভাটা’ এবং ‘সিএমসি ইটভাটা’র কোনো বৈধ লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র ছিল না। এছাড়া ইটভাটা দুটি জনবসতিপূর্ণ এলাকার খুব কাছাকাছি স্থাপিত হওয়ায় পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করছিল।

এ অবস্থায় ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩’ অনুযায়ী দুই ইটভাটার প্রত্যেকটিকে ৩ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম।

অভিযান শেষে ইউএনও সৈয়দ মুরাদ ইসলাম বলেন, জরিমানা করা ইটভাটাগুলোর প্রয়োজনীয় কাগজপত্র সঠিক ছিল না। পাশাপাশি এগুলো জনবসতির পাশে স্থাপন করা হয়েছে, যা পরিবেশের জন্য ক্ষতিকর। পরিবেশ রক্ষা এবং অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অভিযান পরিচালনাকালে লাখাই থানা পুলিশ এবং হবিগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে ১ম শ্রেণির ৬ বছরের ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, গণধোলাইয়ের পর বখাটে পুলিশে সোপর্দ

লাখাইয়ে লাইসেন্সবিহীন দুই ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা

আপডেট সময় ১২:০৮:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬