ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

লাখাইয়ে চাল বিতরণে বৃদ্ধাকে থাপ্পড় দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

পারভেজ হাসান লাখাই প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলার ৬ নং বুল্লা ইউনিয়ন পরিষদে সরকারি ভিজিএফ (VGF) চাল বিতরণকালে এক বৃদ্ধা মহিলাকে প্রকাশ্যে থাপ্পড় দেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব মিয়ার বিরুদ্ধে। একই সঙ্গে চালের বস্তা নিয়ে টানাটানি ও সরকারি চাল নিজের দাবি করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ঘটনাটি বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে চাল বিতরণের সময় ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, চাল বিতরণকে কেন্দ্র করে একপর্যায়ে উত্তেজনা সৃষ্টি হলে বৃদ্ধা মহিলার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন অভিযুক্ত বিএনপি নেতা।

ঘটনার পর শুরুতে আব্দুল ওয়াহাব মিয়া বলেন, “আমি একটা থাপ্পড় দিছি, অন্য কেউ হলে আরও বেশি দিতো।” তবে বিষয়টি নিয়ে এলাকায় তীব্র ক্ষোভ ও হট্টগোল সৃষ্টি হলে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে একটি সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়।

বুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোকন গোপ জানান, পরবর্তীতে বিএনপির নেতাকর্মীদের উপস্থিতিতে বিষয়টি সামাজিকভাবে মীমাংসা করা হয়। এ সময় অভিযুক্ত আব্দুল ওয়াহাব মিয়া ওই বৃদ্ধার কাছে জোড়হাতে ক্ষমা চাইলে পরিস্থিতি শান্ত হয়।

এ বিষয়ে লাখাই উপজেলা বিএনপির সভাপতি আক্তার আহাদ চৌধুরী স্বপন বলেন, দলের পদ ব্যবহার করে কেউ অন্যায় করলে দল তার দায় নেবে না। সংগঠনের সুনাম ক্ষুণ্ন করায় অভিযুক্তের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি নিয়ে স্থানীয় সচেতন মহল তীব্র নিন্দা জানিয়েছেন। তারা সরকারি সহায়তা বিতরণে শৃঙ্খলা বজায় রাখা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

লাখাইয়ে চাল বিতরণে বৃদ্ধাকে থাপ্পড় দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

আপডেট সময় ১২:২৪:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬