ঢাকা ০৩:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভুল চিকিৎসার অভিযোগে জামালপুরের এম. এ. রশীদ হাসপাতালের দুই চিকিৎসকের বিরুদ্ধে মামলা Logo হাইমচরের উত্তর আলগীতে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা Logo মাধবপুর ও শ্রীমঙ্গলে বিজিবির অভিযান, দেড় লাখ টাকার মাদক ও পণ্য জব্দ Logo মাধবপুরে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার মামলায় আসামির ১০ বছরের কারাদণ্ড Logo আইফোনের লোভে বন্ধুকে হত্যার অভিযোগ, লাখাইয়ের ডোবা থেকে তারেকের মরদেহ উদ্ধার Logo হাইমচরে ১৫১ ধারায় তিনজন গ্রেপ্তার Logo তেঁতুলিয়ায় বাড়ছে শীতের আমেজ, সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি Logo পাওয়ার প্লেতে বিশ্বরেকর্ড, নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ ভারতের Logo ঢাকা-সিলেট যাতায়াতে নতুন সম্ভাবনা, চার লেন হচ্ছে সরাইল-লাখাই মহাসড়ক Logo মাধবপুর উপজেলা শিক্ষক-কর্মচারী সমিতির নির্বাচন ১৪ নভেম্বর, ১৩ পদে প্রতিদ্বন্দ্বিতা

মাধবপুরে ঝড়-বৃষ্টিতে বিদ্যুৎ বিপর্যয়, বোরো ধানের ক্ষতি

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মঙ্গলবার রাতের ঝড় ও বৃষ্টিতে বিভিন্ন স্থানে বিদ্যুতের তার ছিঁড়ে গিয়ে পুরো উপজেলাজুড়ে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে।

মঙ্গলবার গভীর রাতে প্রবল বেগে ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাত হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকায় গাছপালা উপড়ে পড়ে এবং বিদ্যুতের লাইন ছিঁড়ে যায়। ফলে অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে, ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

স্থানীয়রা জানান, ঝড়ের তীব্রতায় বহু স্থানে গাছ পড়ে সড়ক ও বিদ্যুৎ লাইনের ওপর, যার কারণে দ্রুত বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করা সম্ভব হচ্ছে না। তবে বিদ্যুৎ বিভাগের কর্মীরা ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত লাইন মেরামতে কাজ শুরু করেছেন।

এদিকে ঝড়-বৃষ্টিতে বোরো ধানেরও ক্ষতি হয়েছে। অনেক জমিতে ধানগাছ হেলে পড়ে গেছে, যা কৃষকদের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

মাধবপুর উপজেলা কৃষি কর্মকর্তা সজীব সরকার জানান, “ঝড়ে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও বিভিন্ন স্থানে বোরো ধান হেলে পড়েছে। এতে কিছুটা উৎপাদন ব্যাহত হতে পারে।”

জনপ্রিয় সংবাদ

ভুল চিকিৎসার অভিযোগে জামালপুরের এম. এ. রশীদ হাসপাতালের দুই চিকিৎসকের বিরুদ্ধে মামলা

error:

মাধবপুরে ঝড়-বৃষ্টিতে বিদ্যুৎ বিপর্যয়, বোরো ধানের ক্ষতি

আপডেট সময় ০১:০৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬