ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo তেঁতুলিয়ায় বাড়ছে শীতের আমেজ, সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি Logo পাওয়ার প্লেতে বিশ্বরেকর্ড, নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ ভারতের Logo ঢাকা-সিলেট যাতায়াতে নতুন সম্ভাবনা, চার লেন হচ্ছে সরাইল-লাখাই মহাসড়ক Logo মাধবপুর উপজেলা শিক্ষক-কর্মচারী সমিতির নির্বাচন ১৪ নভেম্বর, ১৩ পদে প্রতিদ্বন্দ্বিতা Logo লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড Logo জাতীয় গ্রিডে বিপর্যয়, দুপুর থেকে বিদ্যুৎহীন হাইমচর Logo মাধবপুরে মা-বাবাকে নির্যাতনের অভিযোগে ছেলের এক বছরের কারাদণ্ড Logo দৃষ্টিশক্তি হারিয়েও থেমে যাননি রুবেল, লাখাইয়ে গড়েছেন স্বাবলম্বী হওয়ার লড়াই Logo নারায়ণগঞ্জে চুরির চেষ্টার অভিযোগে ৪ নারী আটক, ছয় মাসের কারাদণ্ড Logo দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে বদলি, যোগদানের সময়সীমা ২৯ অক্টোবর

মাধবপুর উপজেলা শিক্ষক-কর্মচারী সমিতির নির্বাচন ১৪ নভেম্বর, ১৩ পদে প্রতিদ্বন্দ্বিতা

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলা শিক্ষক-কর্মচারী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬ উপলক্ষে আগামী ১৪ নভেম্বর প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান কার্যক্রম অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে সমিতির ১৩টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। পদগুলোর মধ্যে রয়েছে সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক ও প্রচার সম্পাদকসহ অন্যান্য পদ।

নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সমিতির গঠনতন্ত্রের ধারা ১৫.১-এর আলোকে এবং গত ২৯ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দে অনুষ্ঠিত কার্যকরী সভার সিদ্ধান্ত অনুযায়ী সাত সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পেয়েছেন অপরূপা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মুজিবুর রহমান।

সহকারী নির্বাচন কমিশনার হলেন—সাউথ কাশিমনগর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. দিলওয়ার আলী, জগদীশপুর জে.সি. হাই স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক মো. মহি উদ্দিন ভূঁইয়া, মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আব্দুল কুদ্দুস মিয়া, ছাতিয়াইন বিশ্বনাথ হাই স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক মোহাম্মদ ফজলুল রহমান, প্রেমদাময়ী গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মো. জাহিদুল ইসলাম এবং শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আবুল কাশেম।

নির্বাচন পরিচালনা কমিটি নির্বাচনী কার্যক্রম সম্পন্ন করার দায়িত্ব পালন করবে। ১৩টি পদে নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষক-কর্মচারীদের মধ্যে আগ্রহ সৃষ্টি হয়েছে। মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের মধ্য দিয়ে নির্বাচনী কার্যক্রম আনুষ্ঠানিকভাবে এগিয়ে যাবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

তেঁতুলিয়ায় বাড়ছে শীতের আমেজ, সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি

error:

মাধবপুর উপজেলা শিক্ষক-কর্মচারী সমিতির নির্বাচন ১৪ নভেম্বর, ১৩ পদে প্রতিদ্বন্দ্বিতা

আপডেট সময় ০৬:৩৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬