ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা, দেশজুড়ে সতর্কতা Logo সিলেট ও ময়মনসিংহ বিভাগে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস Logo চুনারুঘাটে ঘর ভেঙে গৃহবধূকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ Logo লাখাইয়ে বিএনপি নেতা ছুরে রহমানের মৃত্যুতে শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo মাধবপুরে রেলে কাটা দ্বিখণ্ডিত লাশের পরিচয় শনাক্ত করেছে পিবিআই Logo কেউ যেন নতুনভাবে উস্কানিতে লিপ্ত না হই, শিবিরকে অনুরোধ ছাত্রদল সভাপতির Logo লাখাইয়ে বিধবার জমি দখলে বাধা, আদালতের রায় কার্যকর চেয়ে থানায় অভিযোগ Logo শাহজীবাজারে জরুরি রক্ষণাবেক্ষণ: হবিগঞ্জে শুক্রবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ Logo সাইফ, তামিম, সৌম্যর দ্রুত বিদায়ে চাপে বাংলাদেশ Logo লাখাইয়ে কমিউনিটি ক্লিনিকে অচলাবস্থা, সেবা না পেয়ে দুর্ভোগে এলাকাবাসী

লাখাইয়ে কমিউনিটি ক্লিনিকে অচলাবস্থা, সেবা না পেয়ে দুর্ভোগে এলাকাবাসী

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলার ৬নং বুল্লা ইউনিয়নের পূর্ব বুল্লা গঙ্গা নগর কমিউনিটি ক্লিনিকটি এখন নামেই সরকারি স্বাস্থ্য কেন্দ্র। দীর্ঘদিন ধরে এখানে স্বাভাবিক চিকিৎসা সেবা ব্যাহত হওয়ায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয় এলাকাবাসী।

বিশেষ করে দরিদ্র ও মধ্যবিত্ত মানুষ, যাদের শেষ ভরসা এই ক্লিনিক, তারা সামান্য জ্বর-সর্দি বা কাশির ওষুধটুকুও পাচ্ছেন না।

অনুসন্ধানে জানা যায়, ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) বিউটি সন্ন্যাসী দীর্ঘদিন ধরে অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত। গুরুত্বপূর্ণ এই পদটি শূন্য থাকায় ক্লিনিকটি কার্যত অচল হয়ে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, সপ্তাহে মাত্র দুই দিন একজন বিকল্প কর্মী আসার কথা থাকলেও তার আসার কোনো নির্দিষ্ট দিন বা সময় নেই। দায়িত্বপ্রাপ্তরা নিজেদের খেয়ালখুশিমতো আসা-যাওয়া করায় রোগীরা এসে প্রায়ই ক্লিনিক বন্ধ পান।

এ বিষয়ে ৬নং বুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোকন চন্দ্র গোপ সৌরভ বলেন, “আমার এলাকার মানুষ এই ক্লিনিক থেকে ন্যূনতম সেবাটুকুও পাচ্ছে না। সপ্তাহের অধিকাংশ সময় এটি তালাবদ্ধ থাকে। স্থানীয়দের দুর্ভোগ লাঘবে এখানে দ্রুত স্থায়ী লোক নিয়োগ দিয়ে নিয়মিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা জরুরি।”

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কাজী সামছুল আরেফিন বিউটি সন্ন্যাসীর দীর্ঘ অনুপস্থিতির বিষয়টি নিশ্চিত করে জানান, বিকল্প উপায়ে সেবা দেওয়ার ক্ষেত্রে সময় নির্ধারণের সমস্যাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার হলেও পূর্ব বুল্লা গঙ্গা নগর এলাকার মানুষ সেই অধিকার থেকে বঞ্চিত। দ্রুত স্থায়ী জনবল নিয়োগ, ওষুধ সরবরাহ নিশ্চিত এবং নির্দিষ্ট কর্মদিবস চালুর মাধ্যমে এ অচলাবস্থা নিরসনে উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয়রা।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা, দেশজুড়ে সতর্কতা

error:

লাখাইয়ে কমিউনিটি ক্লিনিকে অচলাবস্থা, সেবা না পেয়ে দুর্ভোগে এলাকাবাসী

আপডেট সময় ১২:১০:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬