
পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জের লাখাই উপজেলার ৬নং বুল্লা ইউনিয়নে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী মিয়া মো. আব্দুল রকিব।
শনিবার দিনব্যাপী তিনি ইউনিয়নের মোহাম্মদপুর, ঋষিপাড়া ও মাদনা বাজার এলাকায় গণসংযোগ করেন। এ সময় স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময়ের পাশাপাশি লিফলেট বিতরণ করেন তিনি।
গণসংযোগকালে আব্দুল রকিব এলাকার উন্নয়ন, জনসেবা, মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং বুল্লা ইউনিয়নকে আধুনিক ও মডেল ইউনিয়নে পরিণত করার পরিকল্পনার কথা তুলে ধরেন। একই সঙ্গে তিনি নির্বাচনে সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
এ সময় তাঁর সঙ্গে স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। উপস্থিত সাধারণ মানুষও তাঁর সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিভিন্ন স্লোগানে প্রচারণাস্থল মুখরিত করে তোলেন।
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, আব্দুল রকিব দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করছেন। তাঁর গণসংযোগে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণও তারই প্রতিফলন বলে তারা মনে করেন।
বাংলার খবর ডেস্ক : 



















