ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আগামী ২ মাসে জ্বালানির কোনো সমস্যা হবে না: মনির হোসেন চৌধুরী Logo জমি দিলে তার নামেই স্কুল, সিলেটে শিক্ষামন্ত্রী Logo বানিয়াচংয়ে কালী মন্দিরে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালঙ্কার লুট Logo জনবল সংকটে প্রশাসন, তবুও থেমে নেই বাহুবল: প্রশংসায় ইউএনও উজ্জ্বল রায় Logo ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি রক্ষা করে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী Logo চুনারুঘাটে সরকারি টাকা জমা ছাড়াই বালু বিক্রির অভিযোগ, ৩ ট্রাক জব্দ Logo মাধবপুরে ফারুক হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার Logo এক হাতে ফোন, অন্য হাতে স্টিয়ারিং: লাখাইয়ে ঝুঁকিতে যাত্রীজীবন Logo চুনারুঘাটে বিরল লজ্জাবতী বানর উদ্ধার Logo আগামী সপ্তাহে খুলছে ভারতের ভিসা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি রক্ষা করে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি দেশের মানুষকে প্রতিশ্রুতি দেয় এবং তা বাস্তবায়ন করে। ভোটের কালি মোছার আগেই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে প্রতিশ্রুতি রক্ষা করা হয়েছে।

কক্সবাজারের টেকনাফে কৃষক কার্ড বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ কৃষিনির্ভর দেশ। কৃষকের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের স্বনির্ভর বাংলাদেশ গড়তে সারা দেশে খাল খনন কর্মসূচি শুরু হয়েছে।

তিনি আরও জানান, কৃষকদের ১০ হাজার টাকার কৃষি ঋণ সুদসহ মওকুফ করেছে সরকার। নববর্ষের প্রথম দিনে কৃষক-কৃষাণীদের মাঝে কৃষক কার্ড বিতরণ একটি ঐতিহাসিক পদক্ষেপ।

এই কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা ন্যায্যমূল্যে কৃষি উপকরণ, সেচ সুবিধা, সহজ শর্তে ঋণ, কৃষি যন্ত্রপাতি, ভর্তুকি, ফসলের চিকিৎসা, প্রশিক্ষণ, আবহাওয়া ও বাজার তথ্যসহ নানা সুবিধা পাবেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দেশকে সন্ত্রাস ও মাদকমুক্ত করতে শিগগিরই অভিযান শুরু করা হবে। কক্সবাজারে মানবপাচার রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং অপহরণ ও জুয়া বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

কৃষি বিভাগের পাইলট প্রকল্পের আওতায় টেকনাফ উপজেলায় ১ হাজার ৬৯৮ জন কৃষক-কৃষাণী কৃষক কার্ড পাচ্ছেন। এর মধ্যে ১ হাজার ৪৬৩ জন কৃষক ও ২৩৫ জন কৃষাণী রয়েছেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

আগামী ২ মাসে জ্বালানির কোনো সমস্যা হবে না: মনির হোসেন চৌধুরী

error:

ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি রক্ষা করে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৮:০৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬