ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণে চেয়ারম্যান প্রার্থী আব্দুল রকিব Logo বুল্লা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আনিছুর রহমানের ব্যাপক গণসংযোগ Logo লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উদ্বোধন Logo ১৮ সেপ্টেম্বর মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তে বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা Logo নাচতে এসে নৌকায় গণধর্ষণের শিকার দুই নৃত্যশিল্পী Logo ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে নৌকা বাইচ, দুই পাড়ে মানুষের ঢল Logo মালদ্বীপে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মদিনার জামাতের ওয়াজ ও দোয়া মাহফিল Logo সন্তানের নিরাপদ ভবিষ্যতের জন্য অবৈধ পথে বিদেশযাত্রা নয় Logo বাহুবলে জিরাবোঝাই ট্রাক আটকে চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল নেতা হেলালসহ আটক ২ Logo মাধবপুরে বন বিভাগের ছড়ায় অবৈধ বালু উত্তোলনের অভিযোগ

মাধবপুরে এমপি ফয়সলের বাসভবনে মন্ত্রী মির্জা ফখরুল

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার সন্ধ্যায় হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল-এর নোয়াপাড়াস্থ বাসভবনে পৌঁছেছেন।

এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনা জানান এমপি ফয়সল। মন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ইশতিয়াক আহমেদ, সায়হাম নিট কম্পোজিটের এমডি সৈয়দ শাফকাত আহমেদ এবং সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহাজাহানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আগমনের পর সংক্ষিপ্ত সৌজন্য বৈঠকে তেলিয়াপাড়া দিবস উদযাপনের প্রস্তুতি এবং স্থানীয় উন্নয়ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সূত্র জানায়, রাতে মন্ত্রী এমপি ফয়সলের বাসভবনে নৈশভোজে অংশ নেবেন। এরপর তিনি চুনারুঘাটের এনটিসি বাংলোয় রাত্রিযাপন করবেন।

শনিবার সকালে তেলিয়াপাড়া চা বাগানে অনুষ্ঠিত ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং বক্তব্য দেবেন।

এ বিষয়ে এমপি সৈয়দ মোঃ ফয়সল বলেন, তেলিয়াপাড়া দিবস আমাদের মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত একটি গুরুত্বপূর্ণ দিন। ১৯৭১ সালে জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেওয়ার পর দেশব্যাপী মুক্তিযুদ্ধ শুরু হয়। এর ধারাবাহিকতায় ৪ এপ্রিল তেলিয়াপাড়া চা বাগানের ম্যানেজার বাংলোয় মুক্তিযুদ্ধের কৌশল নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে মেজর জিয়াউর রহমানসহ ২৭ জন সেনানায়ক অংশ নেন।

তিনি আরও বলেন, এ কারণে তেলিয়াপাড়া দিবসের সঙ্গে মেজর জিয়াউর রহমানের নাম ঐতিহাসিকভাবে জড়িত। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের মানুষ প্রস্তুতি নিয়েছেন।

এদিকে তেলিয়াপাড়া দিবসকে ঘিরে মাধবপুর ও চুনারুঘাট এলাকায় মুক্তিযোদ্ধা ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আয়োজকরা আশা করছেন, এবারের আয়োজন নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণে চেয়ারম্যান প্রার্থী আব্দুল রকিব

error:

মাধবপুরে এমপি ফয়সলের বাসভবনে মন্ত্রী মির্জা ফখরুল

আপডেট সময় ০৯:৫৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬