ঢাকা ১১:১২ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চুনারুঘাটে ডেনমার্ক প্রবাসীর মায়ের স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ Logo লাখাইয়ে ইউপি চেয়ারম্যান নোমান সারওয়ার জনির জন্মদিন উদযাপন Logo মাধবপুরে ছয় দিন ধরে বন্ধ চার চা বাগান, সাড়ে চার হাজার শ্রমিকের পাওনা নিয়ে সংকট Logo লাখাইয়ে সালিশ বৈঠকে তালাক ও টাকা পরিশোধকে কেন্দ্র করে যুবকের ওপর হামলা Logo সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত Logo লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ছয় বছরের শিশুর মৃত্যু Logo প্রবাসীর লাগেজ হোম ডেলিভারি না দেওয়ায় প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা Logo হাইমচরের চরাঞ্চলে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল জ্ঞানের আলো সংগঠন Logo লাখাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা Logo মাধবপুরে মামলার বাদী ও তাঁর পরিবারকে হত্যার হুমকির অভিযোগ

চলন্ত ট্রেন থেকে ৩ বগি বিচ্ছিন্ন, ১ কিমি এগিয়ে যায় ইঞ্জিন

কুমিল্লার নাঙ্গলকোটে চলন্ত অবস্থায় উদয়ন এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি বিচ্ছিন্ন হয়ে পড়ার ঘটনা ঘটেছে। এতে ট্রেনটির সামনের অংশ প্রায় এক কিলোমিটার দূরে চলে যায়, যদিও বড় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ঢাকা-চট্টগ্রাম রেলপথের হাসানপুর স্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ট্রেনটির পেছনের তিনটি বগি মূল অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।

রেলওয়ে সূত্র জানায়, সিলেট থেকে চট্টগ্রামগামী ট্রেনটি স্টেশন অতিক্রম করার কিছুক্ষণ পরই এই ঘটনা ঘটে। বগিগুলো বিচ্ছিন্ন হয়ে গেলেও ইঞ্জিনসহ সামনের অংশ কিছু দূর এগিয়ে যায়। পরে চালক বিষয়টি বুঝতে পেরে ট্রেন থামিয়ে ধীরে ধীরে পেছনে ফিরে আসেন।

খবর পেয়ে রেলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিচ্ছিন্ন বগিগুলো পুনরায় সংযুক্ত করার কাজ শুরু করেন। কিছু সময়ের চেষ্টার পর বগিগুলো পুনরায় সংযোগ করা হলে ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।

এ ঘটনায় ঢাকা-চট্টগ্রাম রেলপথে সাময়িকভাবে ট্রেন চলাচল বিঘ্নিত হয়। তবে পরে পরিস্থিতি স্বাভাবিক হয় বলে জানানো হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বগির সংযোগে ত্রুটি থাকায় এমন ঘটনা ঘটতে পারে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে ডেনমার্ক প্রবাসীর মায়ের স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ

error:

চলন্ত ট্রেন থেকে ৩ বগি বিচ্ছিন্ন, ১ কিমি এগিয়ে যায় ইঞ্জিন

আপডেট সময় ০৬:৩৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬