ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে প্রাণ গেল বাংলাদেশি কিশোরীর

বাংলাদেশের অভ্যন্তরে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির ছোড়া গুলিতে এক বাংলাদেশি কিশোরী নিহত হয়েছেন। একই ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।

কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। সীমান্তের ওপার মিয়ানমারের ভেতরে গোলাগুলির একপর্যায়ে ছোড়া গুলি বাংলাদেশ ভূখণ্ডে এসে আঘাত হানে। এতে ঘটনাস্থলেই ওই কিশোরীর মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহত কিশোরীর নাম ও পরিচয় জানা যায়নি।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা গেছে, টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পরপরই বিজিবির টহল জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

এ ঘটনায় সীমান্ত এলাকার স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সীমান্তে যাতে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা

error:

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে প্রাণ গেল বাংলাদেশি কিশোরীর

আপডেট সময় ১২:৫২:৫১ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬