ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

জনবল সংকটে প্রশাসন, তবুও থেমে নেই বাহুবল: প্রশংসায় ইউএনও উজ্জ্বল রায়

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের বাহুবল উপজেলায় চারটি গুরুত্বপূর্ণ সরকারি পদ দীর্ঘদিন ধরে শূন্য থাকায় প্রশাসনিক কার্যক্রমে চাপ বেড়েছে। তবে এ অবস্থায় একাই পুরো উপজেলার দায়িত্ব কাঁধে তুলে নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়। তাঁর কর্মদক্ষতা, সততা ও কঠোর অবস্থানের কারণে ইতোমধ্যে সাধারণ মানুষের প্রশংসায় ভাসছেন তিনি।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বর্তমানে বাহুবল উপজেলায় সহকারী কমিশনার (ভূমি), উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার পদ শূন্য রয়েছে। ফলে এসব দপ্তরের নিয়মিত কার্যক্রম পরিচালনায় অতিরিক্ত চাপ পড়েছে ইউএনও’র ওপর।

নতুন কর্মদিবস শুরু করে দায়িত্ব গ্রহণের পর থেকেই ইউএনও উজ্জ্বল রায় দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রশাসনিক কার্যক্রম সচল রাখার পাশাপাশি তিনি বিভিন্ন উন্নয়নমূলক কাজ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জনসেবামূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করছেন।

বিশেষ করে উপজেলার মাটি কাটা, বালু উত্তোলনসহ অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে তিনি কঠোর অবস্থান নিয়েছেন। নিয়মিত অভিযান পরিচালনা করে মাটি খেকো ও বালুখোরদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন। এতে করে উপজেলায় অবৈধ কর্মকাণ্ড অনেকাংশে কমে এসেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

এছাড়া ভূমি সংক্রান্ত সেবা, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি তদারকি এবং বিভিন্ন সরকারি প্রকল্প বাস্তবায়নেও তিনি সরাসরি তদারকি করছেন। কর্মকর্তা সংকট থাকা সত্ত্বেও প্রশাসনের কার্যক্রম সচল রাখতে তাঁর এ প্রচেষ্টা প্রশংসনীয় বলে মনে করছেন সচেতন মহল।

স্থানীয় বাসিন্দারা জানান, একাই এতগুলো দায়িত্ব সামলানো সহজ বিষয় নয়। তারপরও ইউএনও যেভাবে কাজ করছেন, তা সত্যিই প্রশংসার যোগ্য। তাঁর কঠোর অবস্থানের কারণে অনেক অনিয়ম বন্ধ হয়েছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শূন্য পদগুলোতে দ্রুত কর্মকর্তা নিয়োগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। নতুন কর্মকর্তারা যোগদান করলে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

সার্বিকভাবে কর্মকর্তা সংকটের মধ্যেও বাহুবল উপজেলায় প্রশাসনিক কার্যক্রম সচল রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ইউএনও উজ্জ্বল রায়ের ভূমিকা ইতোমধ্যে দৃষ্টান্ত স্থাপন করেছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

জনবল সংকটে প্রশাসন, তবুও থেমে নেই বাহুবল: প্রশংসায় ইউএনও উজ্জ্বল রায়

আপডেট সময় ০৮:২২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬