ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান Logo কবর থেকে সালমান শাহর মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের Logo পুলিশ হত্যা করেছি বলে আলোচিত মাহাদী হাসান এবার আশ্রয় নিলেন থানায় Logo মাধবপুরে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২ Logo লাখাইয়ে ইভটিজিংয়ের অভিযোগে যুবককে গণধোলাই, পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে পাওনা টাকা চাওয়ায় গৃহবধূর ওপর হামলা ও লাখ টাকা লুটের অভিযোগ Logo ধর্মঘর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যালি ও বার্ষিক ক্যাম্পেইন Logo মাধবপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং ধর্মঘর বাজার আউটলেট উদ্বোধন Logo সিলেট-৫ ও ঢাকা-১১ আসনের দায়িত্বে শাম্মী আক্তার Logo এমপির নির্দেশে সচল হচ্ছে জগদীশপুর-ছাতিয়াইন সড়ক

মাধাইয়া ইউপি’র ওয়াশরুমের বেহাল দশা, মনিটরিংয়ে উঠে এলো চিত্র

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়ন পরিষদে সম্প্রতি পরিচালিত মনিটরিং কার্যক্রমে পরিষদের অভ্যন্তরীণ অবকাঠামোর বেশ কিছু দুর্বল দিক উঠে এসেছে। বিশেষ করে পরিষদের ওয়াশরুমগুলোর শোচনীয় অবস্থা ব্যবহারকারীদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

চান্দিনা উপজেলা এনসিপির আহ্বায়ক আবুল কাশেম অভি মনিটরিং শেষে জানান, জনসেবামূলক প্রতিষ্ঠান হিসেবে ইউনিয়ন পরিষদে প্রতিদিন অসংখ্য মানুষ বিভিন্ন সেবার জন্য আসেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সেখানে থাকা ওয়াশরুমগুলো অত্যন্ত নোংরা, অপরিচ্ছন্ন এবং ব্যবহার অনুপযোগী অবস্থায় রয়েছে।

তিনি বলেন, “জনগণের সেবার কেন্দ্র হিসেবে ইউনিয়ন পরিষদের ন্যূনতম স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। অথচ এখানে ওয়াশরুম ব্যবস্থাপনা এতটাই খারাপ যে সাধারণ মানুষ তা ব্যবহার করতে পারছেন না, যা অত্যন্ত দুঃখজনক।”

মনিটরিংকালে স্থানীয় সেবা গ্রহীতারাও অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে পরিষদের ওয়াশরুমগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হচ্ছে না এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাব রয়েছে। এতে করে নারী, শিশু ও বয়স্কদের জন্য বাড়তি ভোগান্তি তৈরি হচ্ছে।

এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন আবুল কাশেম অভি। তিনি আশা প্রকাশ করেন, প্রয়োজনীয় সংস্কার ও পরিচ্ছন্নতা কার্যক্রম গ্রহণের মাধ্যমে ইউনিয়ন পরিষদের সেবার মান আরও উন্নত করা সম্ভব হবে।

স্থানীয় সচেতন মহলও বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান

মাধাইয়া ইউপি’র ওয়াশরুমের বেহাল দশা, মনিটরিংয়ে উঠে এলো চিত্র

আপডেট সময় ০৮:১৮:০৮ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬