ঢাকা ১০:১৩ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এক হাতে ফোন, অন্য হাতে স্টিয়ারিং: লাখাইয়ে ঝুঁকিতে যাত্রীজীবন Logo চুনারুঘাটে বিরল লজ্জাবতী বানর উদ্ধার Logo আগামী সপ্তাহে খুলছে ভারতের ভিসা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা Logo কারাগার থেকে বার কাউন্সিল নির্বাচনে অংশ নিতে চান ব্যারিস্টার সুমন Logo নারী শিক্ষার প্রসারে বুল্লা বালিকা উচ্চ বিদ্যালয়কে কলেজে উন্নীত ও সরকারি করার দাবি Logo পুনর্বহালের এক মাস পর পদোন্নতি, বকেয়া বেতন-ভাতা পাবেন কোহিনূর মিয়া Logo সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা জারি Logo শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি নিয়ে নতুন ভাবনা সরকারের Logo আইন, গুম কমিশনসহ ৭টি অধ্যাদেশ অংশীজনদের সঙ্গে আলোচনা প্রয়োজন: আইনমন্ত্রী Logo পরীক্ষা কেন্দ্রের বাথরুমে নকল পাওয়া গেলে দায়ী থাকবেন কেন্দ্র সচিব: শিক্ষামন্ত্রী

এক হাতে ফোন, অন্য হাতে স্টিয়ারিং: লাখাইয়ে ঝুঁকিতে যাত্রীজীবন

লাখাই প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলায় সড়কে চলাচলকারী গণপরিবহনে চালকদের বেপরোয়া আচরণে যাত্রীদের জীবন চরম ঝুঁকিতে পড়ছে। এক হাতে মোবাইল ফোন আর অন্য হাতে স্টিয়ারিং ধরে গাড়ি চালানোর মতো বিপজ্জনক প্রবণতা উদ্বেগ বাড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে।

বুল্লা বাজার থেকে কালাউকগামী ‘দিগন্ত’ পরিবহনের একটি লোকাল বাসে এমনই একটি ঘটনা সামনে এসেছে। যাত্রাপথে দেখা যায়, চালক এক কানে মোবাইল ফোন ধরে কথা বলছেন এবং অন্য হাত দিয়ে স্টিয়ারিং নিয়ন্ত্রণ করছেন। জনাকীর্ণ সড়কে এমন দায়িত্বজ্ঞানহীন আচরণে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বাসে থাকা যাত্রীরা জানান, তারা প্রতিদিন এই রুটে যাতায়াত করেন। কিন্তু চালকদের এমন অবহেলামূলক আচরণের কারণে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাদের অভিযোগ, অনেক চালকই ড্রাইভিংয়ের মৌলিক নিয়ম মানেন না এবং ঝুঁকিপূর্ণভাবে গাড়ি চালান।

স্থানীয় সচেতন মহলের মতে, সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ চালকদের অসতর্কতা এবং চলন্ত অবস্থায় মোবাইল ফোন ব্যবহার। ট্রাফিক আইন অনুযায়ী এটি দণ্ডনীয় অপরাধ হলেও গ্রামীণ এলাকায় এর যথাযথ প্রয়োগ দেখা যায় না।

অনতিবিলম্বে এই রুটে চলাচলকারী গণপরিবহনের চালকদের লাইসেন্স যাচাই এবং ট্রাফিক আইন বাস্তবায়নে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। অন্যথায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

এক হাতে ফোন, অন্য হাতে স্টিয়ারিং: লাখাইয়ে ঝুঁকিতে যাত্রীজীবন

error:

আপডেট সময় ০৭:২৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬