ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হাইমচরে শিক্ষার্থীদের ওপর বাঁশ দিয়ে হামলার অভিযোগ, হাসপাতালে ২ Logo বিতর্কের মধ্যেই নাসিরনগরের ইউএনও শাহীনা নাছরিনের এডিসি পদোন্নতি Logo মাধবপুরে গ্রাহকদের আমানতের টাকা ফেরত না দেওয়ার অভিযোগ ফারইস্ট ইসলামী লাইফের বিরুদ্ধে Logo লাখাইয়ে ৯ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo সুরমা চা বাগান যুব সংঘের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo বানিয়াচংয়ে ইভটিজিং ও ভিডিও ধারণের অভিযোগে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক Logo লাখাইয়ে ৮১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় মাধবপুর ইউএনওর সরকারি গাড়ি Logo আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ Logo স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী

আইন, গুম কমিশনসহ ৭টি অধ্যাদেশ অংশীজনদের সঙ্গে আলোচনা প্রয়োজন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, মানবাধিকার কমিশন আইন, সুপ্রিম কোর্ট সচিবালয় আইন, বিচারক নিয়োগ আইন এবং গুম কমিশনসহ মোট সাতটি গুরুত্বপূর্ণ বিষয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা প্রয়োজন।

সচিবালয়ে এক ব্রিফিংয়ে সরকারের সংসদে ৯১টি বিল পাসসহ বিভিন্ন আইন ও অধ্যাদেশ নিয়ে সরকারের অবস্থান তুলে ধরে তিনি এ কথা বলেন।

গুম কমিশন অধ্যাদেশ প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, এতে কিছু ফাঁকফোকর ছিল, যার কারণে গুমের সংজ্ঞা বা ঘটনা চিহ্নিত করতে দীর্ঘ সময় লাগতে পারত। এতে আরও মানুষ গুমের শিকার হওয়ার আশঙ্কা ছিল। তাই সংশোধনের মাধ্যমে গুম কমিশন নিয়ে নতুন আইন প্রণয়ন করা হবে।

মানবাধিকার কমিশন অধ্যাদেশ প্রসঙ্গে তিনি বলেন, তদন্ত, জরিমানা এবং বিভিন্ন ধারায় কিছু দ্বন্দ্ব রয়েছে। এসব বিষয় পর্যালোচনা করে একটি কার্যকর আইন তৈরি করা হবে।

তিনি জানান, আগামী ১৫ মে’র পর এ বিষয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা শুরু করার উদ্যোগ নেওয়া হবে।

আইনমন্ত্রী আরও বলেন, সরকারের কর্মকাণ্ডে কোনো অসচ্ছতা নেই। যারা বিভ্রান্তি ছড়াচ্ছেন তারা প্রকৃত তথ্য উপস্থাপন করছেন না। বাতিল হয়েছে—এমন দাবি করা অধ্যাদেশগুলো বাতিল হয়নি বলেও তিনি স্পষ্ট করেন।

তিনি আরও জানান, অংশীজনদের সঙ্গে আলোচনা করে এসব অধ্যাদেশকে নতুন করে কার্যকর আইনে রূপ দেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

হাইমচরে শিক্ষার্থীদের ওপর বাঁশ দিয়ে হামলার অভিযোগ, হাসপাতালে ২

error:

আইন, গুম কমিশনসহ ৭টি অধ্যাদেশ অংশীজনদের সঙ্গে আলোচনা প্রয়োজন: আইনমন্ত্রী

আপডেট সময় ০৬:৩০:৩৬ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬