ঢাকা ০৭:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আশুগঞ্জে প্রাইভেটকারে ৫২ কেজি গাঁজা, গ্রেফতার ১ Logo হাইমচরে শিক্ষার্থীদের ওপর বাঁশ দিয়ে হামলার অভিযোগ, হাসপাতালে ২ Logo বিতর্কের মধ্যেই নাসিরনগরের ইউএনও শাহীনা নাছরিনের এডিসি পদোন্নতি Logo মাধবপুরে গ্রাহকদের আমানতের টাকা ফেরত না দেওয়ার অভিযোগ ফারইস্ট ইসলামী লাইফের বিরুদ্ধে Logo লাখাইয়ে ৯ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo সুরমা চা বাগান যুব সংঘের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo বানিয়াচংয়ে ইভটিজিং ও ভিডিও ধারণের অভিযোগে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক Logo লাখাইয়ে ৮১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় মাধবপুর ইউএনওর সরকারি গাড়ি Logo আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ

পরীক্ষা কেন্দ্রের বাথরুমে নকল পাওয়া গেলে দায়ী থাকবেন কেন্দ্র সচিব: শিক্ষামন্ত্রী

পরীক্ষা কেন্দ্রের বাথরুমে নকল পাওয়া গেলে সংশ্লিষ্ট কেন্দ্র সচিবকে দায় নিতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

তিনি বলেন, এবার মানসম্মত এসএসসি পরীক্ষা আয়োজনের লক্ষ্যে প্রতিটি পরীক্ষা কক্ষে ক্লোজড সার্কিট টেলিভিশন (সিসিটিভি) ক্যামেরা স্থাপন করতে হবে। এর মাধ্যমে শুধু নকল প্রতিরোধ নয়, শিক্ষা কার্যক্রমের মানও পর্যবেক্ষণ করা সম্ভব হবে।

রাজধানীর আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড, ঢাকা, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী আরও জানান, পরীক্ষা চলাকালে স্থানীয় সংসদ সদস্যরা সঙ্গী-সাথী নিয়ে হল পরিদর্শনে যেতে পারবেন না এবং পরীক্ষার্থীদের বিরক্ত করা যাবে না। এসব বিষয়ে কেন্দ্র সচিবদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, পরীক্ষা ঘিরে কোনো ধরনের আতঙ্ক সৃষ্টি করা যাবে না। বিদ্যুৎ বিভ্রাটের ক্ষেত্রে নিরবচ্ছিন্ন নজরদারি বজায় রাখতে বিকল্প হিসেবে আইপিএস ব্যবহারের ব্যবস্থাও রাখতে হবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

আশুগঞ্জে প্রাইভেটকারে ৫২ কেজি গাঁজা, গ্রেফতার ১

error:

পরীক্ষা কেন্দ্রের বাথরুমে নকল পাওয়া গেলে দায়ী থাকবেন কেন্দ্র সচিব: শিক্ষামন্ত্রী

আপডেট সময় ০৬:২২:৩১ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬