ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক

নারী শিক্ষার প্রসারে বুল্লা বালিকা উচ্চ বিদ্যালয়কে কলেজে উন্নীত ও সরকারি করার দাবি

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:

হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার নারী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী বুল্লা সিংহ গ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়কে স্কুল অ্যান্ড কলেজে উন্নীতকরণ ও সরকারি করার দাবি জানিয়েছে এলাকাবাসী।

১৯৯৬ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে অবহেলিত জনপদে নারী শিক্ষার আলো ছড়িয়ে দিলেও এখনো পায়নি সরকারি স্বীকৃতি।

প্রতিষ্ঠানটি লাখাই উপজেলার বুল্লা বাজারের পূর্ব পাশে এবং হবিগঞ্জ-লাখাই আঞ্চলিক মহাসড়কের উত্তর পাশে অবস্থিত। মহাসড়কের পাশে হওয়ায় বিভিন্ন ইউনিয়ন থেকে ছাত্রীদের যাতায়াত সহজ ও নিরাপদ।

বর্তমানে বিদ্যালয়টিতে ৩শ’র বেশি শিক্ষার্থী অধ্যয়নরত এবং ২৩ জন শিক্ষক-কর্মচারী কর্মরত রয়েছেন। উপজেলার একমাত্র স্বতন্ত্র বালিকা উচ্চ বিদ্যালয় হওয়ায় পার্শ্ববর্তী একাধিক ইউনিয়নের মেয়েদের জন্য এটি প্রধান ভরসাস্থল।

এলাকাবাসীর মতে, উচ্চ মাধ্যমিক পর্যায়ে নারী শিক্ষা প্রতিষ্ঠানের অভাবে অনেক মেধাবী ছাত্রী এসএসসি পাসের পর ঝরে পড়ছে। বিদ্যালয়টিকে কলেজে উন্নীত করে সরকারি করা হলে নারী শিক্ষার হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং অসচ্ছল পরিবারের মেয়েদের উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত হবে।

স্থানীয়দের বিশ্বাস, এই দাবি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন হবিগঞ্জ-লাখাই-শায়েস্তাগঞ্জ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জি কে গউছ। তার নেতৃত্বে প্রতিষ্ঠানটির উন্নয়ন সম্ভব বলে আশা করছেন তারা।

এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিয়ে প্রতিষ্ঠানটিকে সরকারি করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন অভিভাবক, সুধী সমাজ ও এলাকাবাসী।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা

error:

নারী শিক্ষার প্রসারে বুল্লা বালিকা উচ্চ বিদ্যালয়কে কলেজে উন্নীত ও সরকারি করার দাবি

আপডেট সময় ১০:১৮:৫০ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬