ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কৃষ্ণপুর গণহত্যার ৫৫ বছর আজ, কি ঘটেছিল সেদিন? Logo আজ কৃষ্ণপুর গণহত্যা দিবস: লাখাইয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন Logo ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের ৫ কোটিই পানিতে Logo লাখাইয়ের বুল্লা বাজারে যত্রতত্র ময়লার স্তূপ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি Logo মাধবপুরে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের বাড়িতে দুর্ধর্ষ চুরি Logo মাধবপুরে অবৈধ মাটি-বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার-পাইপ ধ্বংস Logo ঐতিহ্যের টানে মুখর লাখাইয়ের বুল্লা বাজারের শুটকি-শীদলের হাট Logo মশাদিয়ায় খালের ওপর কালভার্ট না থাকায় দুর্ভোগে ১৮ পরিবারসহ শত শত মানুষ Logo জুমার গুরুত্বপূর্ণ আমল Logo যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে রাশিয়া নিষেধাজ্ঞা বিল পাস, ১০০ শতাংশ শুল্কের ঝুঁকিতে ভারত

লাখাইয়ে সুতাং নদী থেকে তেঘরিয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন

লাখাই প্রতিনিধি:

লাখাইয়ে ২০২৫-২০২৬ অর্থ বছরে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচীর আওতায় উপজেলার সুতাং নদী হতে তেঘরিয়া পর্যন্ত খালের পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।

খাল খনন কাজের শুভ উদ্বোধন করেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খান মোঃ রেজা-উন-নবী।

উদ্বোধনের পর আলোচনা সভা উপজেলার হবিগঞ্জ-লাখাই আঞ্চলিক মহাসড়কের কালিয়াদারা ব্রিজ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়।

হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জিএম সরফরাজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মইনুল হক, উপজেলা বিএনপির সভাপতি ডক্টর আক্তার আহাদ চৌধুরী স্বপন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সামছুল ইসলাম, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, কোটি টাকার বেশি ব্যয়ে এ খাল পুনঃখনন কাজ বাস্তবায়ন করা হচ্ছে। এ কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের পাশাপাশি স্থানীয় জনগণকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। কোনো অনিয়ম বা দুর্নীতি বরদাস্ত করা হবে না বলেও তিনি সতর্ক করেন।

তিনি আরও বলেন, এ খাল পুনঃখননের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি হবে। পাশাপাশি সেচ সুবিধা বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন, মৎস্য উৎপাদন বৃদ্ধি এবং পানির সংকট দূর হবে। তিনি উল্লেখ করেন, খাল খনন কর্মসূচী বর্তমান সরকারের একটি চলমান উদ্যোগ, যার ধারাবাহিকতা অতীত থেকেই চলে আসছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

কৃষ্ণপুর গণহত্যার ৫৫ বছর আজ, কি ঘটেছিল সেদিন?

error:

লাখাইয়ে সুতাং নদী থেকে তেঘরিয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন

আপডেট সময় ১০:০৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬