ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে ১ম শ্রেণির ৬ বছরের ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, গণধোলাইয়ের পর বখাটে পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে বুদ্ধিপ্রতিবন্ধী যুবককে ঢিল ছোড়াকে কেন্দ্র করে সংঘর্ষ, পিতা-পুত্রসহ আহত একাধিক Logo লাখাইয়ে পরিবার পরিকল্পনা পরিদর্শিকা সুচিত্রা রানী দাশের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি Logo ৭২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মাধবপুরে পুলিশের অভিযান Logo গায়ক আসিফ আকবর গ্রেফতার Logo স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে এমপি সৈয়দ মোহাম্মদ ফয়সলের সৌজন্য সাক্ষাৎ Logo সীমান্তে অব্যাহত বিএসএফের পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি Logo মাধবপুরে সুরমা চা বাগান থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার Logo মাধবপুরে চুরির অভিযোগে যুবকের মাথা ন্যাড়া, আঁকা হলো আর্জেন্টিনার পতাকা Logo চুনারুঘাটে বসতঘর থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

লাখাই উপজেলা প্রেস ক্লাবের পূর্ণ কমিটি গঠন: সভাপতি কাশেম, সম্পাদক রফিকুল

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলা প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়েছে। উপজেলার বুল্লা বাজারে প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২ বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়।

সভার শুরুতে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এরপর উপস্থিত সকল সংবাদকর্মীর উপস্থিতিতে দেবাশীষ আশ্চর্য্যকে আহ্বায়ক করে তিন সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। উক্ত আহ্বায়ক কমিটির তত্ত্বাবধানে ও উপস্থিত সবার মতামতের ভিত্তিতে ২২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আবুল কাশেম, সিনিয়র সহ-সভাপতি মহসিন সাদেক, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন পারভেজ হাসান।

কমিটি ঘোষণা শেষে উপস্থিত সাংবাদিকরা নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় বক্তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং উপজেলার উন্নয়নে সাংবাদিকদের ঐক্যবদ্ধ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

নতুন কমিটির নেতৃবৃন্দ তাদের বক্তব্যে জানান, তারা অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে চান এবং এ জন্য সংশ্লিষ্ট সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন। তারা বলেন, লাখাই উপজেলা প্রেস ক্লাব ভবিষ্যতে স্থানীয় জনমানুষের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরতে আরও কার্যকর ভূমিকা পালন করবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে ১ম শ্রেণির ৬ বছরের ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, গণধোলাইয়ের পর বখাটে পুলিশে সোপর্দ

লাখাই উপজেলা প্রেস ক্লাবের পূর্ণ কমিটি গঠন: সভাপতি কাশেম, সম্পাদক রফিকুল

আপডেট সময় ০৮:৪৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬