ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চান্দিনায় এনসিপির মনিটরিং, ভূমি অফিসে বড় অভিযোগ নেই, সচিবের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন Logo লাখাইয়ে ‘পুলিশ আসছে’ গুজবে দৌড়াতে গিয়ে বকুল মিয়ার মৃত্যু Logo মাধবপুরে তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, তেল উদ্ধারে বিজিবির টহল Logo মাধবপুরে তেলবাহী ট্রেনের ৬ বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ Logo ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশ ৪ এপ্রিল, জাঁকজমক আয়োজনের প্রস্তুতি সম্পন্ন Logo প্রাথমিকে ২ লাখ শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস দেবে সরকার Logo চলন্ত ট্রেন থেকে ৩ বগি বিচ্ছিন্ন, ১ কিমি এগিয়ে যায় ইঞ্জিন Logo ইটনা থানায় মাধবপুরের ৩ মাদককারবারী গাঁজাসহ আটক Logo চাল চুরির সংবাদ প্রকাশে ক্ষুব্ধ, সাংবাদিকের ওপর ইউপি সদস্যের হামলার অভিযোগ Logo মাধবপুরে অবৈধ বালু উত্তোলনে জরিমানা, ট্রাক্টর আটক

লাখাইয়ে ‘পুলিশ আসছে’ গুজবে দৌড়াতে গিয়ে বকুল মিয়ার মৃত্যু

লাখাই প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলার সুনেশ্বর গ্রামে ‘পুলিশ আসছে’—এমন গুজব শুনে আতঙ্কে দৌড়াতে গিয়ে বকুল মিয়া (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

নিহত বকুল মিয়া ওই গ্রামের তুরুই মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনার পর একটি মামলা হওয়ায় এলাকায় গ্রেফতার আতঙ্ক বিরাজ করছিল। এ অবস্থায় বকুল মিয়া নিজ ঘরের চালে কাজ করার সময় কে বা কারা ‘পুলিশ আসছে’ বলে চিৎকার করলে তিনি আতঙ্কিত হয়ে দ্রুত নিচে নেমে দৌড় দেন।

কিছুদূর যাওয়ার পর তিনি হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং দুই পক্ষের মধ্যে নতুন করে বিরোধের আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, ঘটনাস্থলে কোনো পুলিশ উপস্থিত ছিল না। গুজব শুনে আতঙ্কিত হয়ে দৌড়ানোর সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হার্ট অ্যাটাক বা স্ট্রোকে মারা গেছেন।

মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এলাকায় পুলিশ মোতায়েন থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

চান্দিনায় এনসিপির মনিটরিং, ভূমি অফিসে বড় অভিযোগ নেই, সচিবের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন

error:

লাখাইয়ে ‘পুলিশ আসছে’ গুজবে দৌড়াতে গিয়ে বকুল মিয়ার মৃত্যু

আপডেট সময় ১২:৫২:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬