ঢাকা ০৮:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আশুগঞ্জে প্রাইভেটকারে ৫২ কেজি গাঁজা, গ্রেফতার ১ Logo হাইমচরে শিক্ষার্থীদের ওপর বাঁশ দিয়ে হামলার অভিযোগ, হাসপাতালে ২ Logo বিতর্কের মধ্যেই নাসিরনগরের ইউএনও শাহীনা নাছরিনের এডিসি পদোন্নতি Logo মাধবপুরে গ্রাহকদের আমানতের টাকা ফেরত না দেওয়ার অভিযোগ ফারইস্ট ইসলামী লাইফের বিরুদ্ধে Logo লাখাইয়ে ৯ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo সুরমা চা বাগান যুব সংঘের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo বানিয়াচংয়ে ইভটিজিং ও ভিডিও ধারণের অভিযোগে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক Logo লাখাইয়ে ৮১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় মাধবপুর ইউএনওর সরকারি গাড়ি Logo আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ

সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাসের সিদ্ধান্ত

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইনে এবং ৩ দিন সশরীরে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে জানানো হবে বলে জানা গেছে।

সপ্তাহে মোট ৬ দিন ক্লাস চালু থাকবে। এর মধ্যে তিন দিন অনলাইনে এবং তিন দিন অফলাইনে ক্লাস নেওয়া হবে। শিক্ষকরা শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত হয়ে ক্লাস কার্যক্রম পরিচালনা করবেন। জোড়-বিজোড় দিনের ভিত্তিতে অনলাইন ও অফলাইন ক্লাস পরিচালনার পরিকল্পনা রয়েছে।

এর আগে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান পদ্ধতিতে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে অনলাইন ও সশরীরে ক্লাসের সমন্বয়ে নতুন পদ্ধতি চালুর বিষয়ে আলোচনা চলছিল।

তিনি আরও বলেন, রোজার ছুটি ও বিভিন্ন কারণে কিছু ক্লাসের সময় নষ্ট হয়েছে। সে কারণে সপ্তাহে ৬ দিন ক্লাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি জরিপে দেখা গেছে, ৫৫ শতাংশ শিক্ষার্থী অনলাইন ক্লাসের পক্ষে মত দিয়েছেন। তবে পুরোপুরি অনলাইনে গেলে সামাজিক যোগাযোগ কমে যাওয়ার আশঙ্কার কথাও উল্লেখ করা হয়।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

আশুগঞ্জে প্রাইভেটকারে ৫২ কেজি গাঁজা, গ্রেফতার ১

error:

সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাসের সিদ্ধান্ত

আপডেট সময় ০৮:৪৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬