ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বিদেশে পাচার হওয়া ৪৪ কোটি টাকা ফিরিয়ে আনলো সিআইডি Logo শিক্ষকদের গ্রীষ্ম ও শীতকালীন ছুটি বাতিলের উদ্যোগ Logo ভূমধ্যসাগরে নৌকাডুবি: গ্রিস উপকূলে ২২ মরদেহ উদ্ধার, নিখোঁজ হবিগঞ্জের দুই ভায়রা ভাই Logo লাখাইয়ে গর্বিত পিতা আবুল কালাম মোল্লা বাদলের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক Logo লাখাইয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫ Logo হবিগঞ্জে নতুন জেলা প্রশাসক জি এম সরফরাজ, বদলি ড. আবু হাসনাত আরেফিন Logo মিরপুর চিড়িয়াখানার সামনে থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক Logo মাধবপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার Logo বাংলাদেশিদের জন্য ভারতের টুরিস্ট ভিসা চালু নিয়ে যা জানা গেল Logo শিক্ষাপ্রতিষ্ঠান সংস্কারে আসছে বিশেষ বরাদ্দ

মালদ্বীপে বিএনপির আয়োজনে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

মালদ্বীপ প্রতিনিধি:

মালদ্বীপে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মালে সি হাউসের অডিটোরিয়ামের তৃতীয় তলায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক মর্তুজা বশীর আপেল এবং জাতীয় মহিলা দলের গোপালগঞ্জ জেলা শাখার রওশন আরা।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মালদ্বীপ বিএনপির সভাপতি খলিলুর রহমান। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রবিউল আলম। এছাড়াও মালদ্বীপ স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ধর্ম বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ। এরপর জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ে বক্তব্য রাখেন যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা। তারা মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান।

প্রধান অতিথি তার বক্তব্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবন ও অবদান নিয়ে আলোচনা করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য দোয়া করা হয়।

অনুষ্ঠানের একপর্যায়ে বিশেষ দোয়া মাহফিলে জিয়া পরিবারের সদস্যদের পাশাপাশি আন্দোলনে নিহত ও আহতদের জন্য দোয়া করা হয়। সভাপতির বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বিদেশে পাচার হওয়া ৪৪ কোটি টাকা ফিরিয়ে আনলো সিআইডি

error:

মালদ্বীপে বিএনপির আয়োজনে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

আপডেট সময় ১০:৫৪:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬