ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

সিংহগ্রামকে অসামাজিকতামুক্ত করার শপথ, ঈদের পর দিন বিশেষ পরামর্শ সভা

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলার সিংহগ্রামের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডসহ পুরো গ্রামকে অসামাজিক কার্যকলাপমুক্ত করার লক্ষ্যে এক বিশেষ পরামর্শ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। পবিত্র ঈদুল ফিতরের পর দিন গ্রামবাসী, মুরুব্বি এবং যুব সমাজের সমন্বয়ে এই জরুরি সভার ডাক দেওয়া হয়েছে।

দীর্ঘদিন ধরে এলাকায় মাদক (মদ, গাঁজা, ইয়াবা), চুরি ও ডাকাতির মতো অসামাজিক কর্মকাণ্ডে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। এসব দূর করে গ্রামে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনাই এই সভার মূল লক্ষ্য।

সভায় যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে, তার মধ্যে রয়েছে—গ্রামের প্রতিটি পাড়া ও মহল্লাকে মাদকমুক্ত ঘোষণা করা, চুরি ও ডাকাতি প্রতিরোধে গ্রামভিত্তিক টহল ও নজরদারি বাড়ানো, অপরাধীদের সামাজিকভাবে বয়কট এবং আইনের আওতায় আনতে ঐক্যবদ্ধ হওয়া, যুবকদের গঠনমূলক কাজে যুক্ত করা এবং অপরাধমূলক পথ থেকে ফিরিয়ে আনা।

গ্রামের মুরুব্বি ও যুব সমন্বয়করা জানান, “আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সুন্দর গ্রাম গড়ে তুলতে চাই। ইনশাআল্লাহ, আমাদের এই ধারাবাহিক কার্যক্রম চলমান থাকবে। আমরা বিশ্বাস করি, যদি গ্রামবাসী ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ায়, তবে কোনো অসামাজিক কার্যকলাপই টিকতে পারবে না।”

সিংহগ্রামের সাধারণ মানুষ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করছেন, ঈদের আনন্দকে শক্তিতে রূপান্তর করে এই সামাজিক প্রতিরোধ গড়ে তুললে সিংহগ্রাম পুরো উপজেলার জন্য একটি উদাহরণ হয়ে উঠতে পারে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

সিংহগ্রামকে অসামাজিকতামুক্ত করার শপথ, ঈদের পর দিন বিশেষ পরামর্শ সভা

আপডেট সময় ০৮:০২:৫৩ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬