ঢাকা ০৯:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

জনগণই সকল ক্ষমতার উৎস, ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই: এমপি ফয়সল

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল বলেছেন, ক্ষমতায় এসে যা খুশি তাই করার কোনো সুযোগ নেই। দলীয় পরিচয় ব্যবহার করে কেউ দাপট দেখাতে পারবে না। তিনি বলেন, “এটা আওয়ামী লীগ সরকার নয়, এটি বিএনপি সরকার। এখানে কোনো সন্ত্রাসকে লালন-পালন করা হবে না।”

চুনারুঘাট উপজেলা পরিষদ সভাকক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দ মোঃ ফয়সল বলেন, জনগণের সুখ-শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের প্রধান দায়িত্ব। “আমরা শপথ করে দায়িত্ব নিয়েছি মানুষের কল্যাণে কাজ করার জন্য। সেই শপথ ভঙ্গ করার কোনো সুযোগ নেই। দেশের স্বার্থ এবং জনগণের স্বার্থই আমাদের কাছে সবার আগে।”

তিনি আরও বলেন, জনগণই এই দেশের প্রকৃত মালিক এবং সকল ক্ষমতার উৎস। তাই জনগণের আস্থা ও ভালোবাসা ধরে রাখতে হলে নেতাকর্মীদের অবশ্যই ন্যায় ও শৃঙ্খলার মধ্যে থাকতে হবে।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, হতাশ হওয়ার কোনো কারণ নেই। দলের ত্যাগী নেতাকর্মীরাই বিএনপির প্রাণ। তাদের আত্মত্যাগ, ঘাম ও পরিশ্রমের মাধ্যমেই আজকের অবস্থান সম্ভব হয়েছে। ভবিষ্যতেও তাদের ন্যায্য মূল্যায়ন করা হবে।

যুবসমাজের কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, মাধবপুরে বিদ্যমান শিল্পকারখানাগুলোর মালিকদের স্থানীয় যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। এতে এলাকার অর্থনীতি শক্তিশালী হবে এবং বেকারত্ব কমবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান। এতে আরও বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ লিয়াকত, বিএনপি নেতা শফিকুর রহমান, প্রফেসর মোজাম্মেল হোসেন এবং বিএনপির সেক্রেটারি অ্যাডভোকেট মীর সিরাজসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপলক্ষে মানবিক সহায়তা বিতরণ করা হয়।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

জনগণই সকল ক্ষমতার উৎস, ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই: এমপি ফয়সল

আপডেট সময় ০৫:০২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬