ঢাকা ০৯:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ Logo বাহুবলে আবারও পুলিশের বাধায় এনসিপি Logo পুলিশকে হাসনাত: ‘দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবেন না’ Logo সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার Logo চট্টগ্রামে এনসিপির কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীদের বাধা, হাতাহাতি Logo চা বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী Logo এনসিপি ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

‘সাকিব যেকোনো সময় চলে আসতে পারে’

স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে আবারও লাল-সবুজের জার্সিতে দেখা যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা এই অলরাউন্ডারের দেশে ফেরা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

২০২৪ সালে ভারতের বিপক্ষে সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন সাকিব আল হাসান। এরপর থেকে আর জাতীয় দলে দেখা যায়নি তাকে। মামলার জটিলতার কারণে দেশের মাটিতেও আসা হয়নি তার। একবার দেশে ফেরার চেষ্টা করে দুবাই পর্যন্ত গেলেও শেষ পর্যন্ত ফিরে আসেননি তিনি।

সম্প্রতি সাকিবের দেশে ফেরা নিয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন সংশ্লিষ্টরা। ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, সাকিবের বিষয়টি রাষ্ট্রীয় সিদ্ধান্তের সঙ্গে সম্পৃক্ত এবং তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর আইনি প্রক্রিয়া সম্পন্ন করেই তাকে ফিরতে হবে।

এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স বিভাগের প্রধান নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছেন, সাকিবকে নিয়ে চলমান কার্যক্রম দ্রুতগতিতে এগোচ্ছে এবং খুব শিগগিরই তাকে দেশে দেখা যেতে পারে।

নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজে সাকিবের অংশগ্রহণ নিয়ে সরাসরি কিছু না বললেও তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সাকিব দলে থাকলে দলের শক্তি ও ভারসাম্য অনেকটাই বেড়ে যাবে।

তিনি আরও বলেন, সাকিবের ফেরার ব্যাপারটি ইতিবাচকভাবে দেখা হচ্ছে এবং যেকোনো সময় তিনি দেশে ফিরে আসতে পারেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি

error:

‘সাকিব যেকোনো সময় চলে আসতে পারে’

আপডেট সময় ০৭:৪০:২৯ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬