ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

আমরা চাই সবাই স্বনির্ভর হোক : সৈয়দ ইশতিয়াক আহমেদ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ইশতিয়াক আহমেদ বলেছেন, দেশকে এগিয়ে নিতে হলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে এবং জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে কর্মমুখী শিক্ষার কোনো বিকল্প নেই। তিনি বলেন, আমরা চাই সবাই স্বনির্ভর হোক। কর্মমুখী শিক্ষা ও দক্ষতা অর্জনের মাধ্যমে মানুষ নিজের পায়ে দাঁড়াতে পারলে সমাজ এগিয়ে যাবে এবং দারিদ্র্য কমবে।

চুনারুঘাট উপজেলার গাজীপুর, রানীগাঁও ও মিরাশী ইউনিয়নে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পবিত্র রমজান উপলক্ষে এস এম ফয়সলের উদ্যোগে সায়হাম গ্রুপের পক্ষ থেকে অসচ্ছল পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

সৈয়দ ইশতিয়াক আহমেদ বলেন, আমাদের সমাজে দারিদ্র্য এখনও বড় বাধা। সমাজের সচেতন ও সামর্থ্যবান মানুষদের এগিয়ে এসে অসহায় ও নিপীড়িত জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে হবে। রমজান মাস সংযম ও সহমর্মিতার শিক্ষা দেয়। আমরা চাই অন্তত এই পবিত্র মাসে যেন অসচ্ছল পরিবারগুলো কিছুটা স্বস্তিতে ঈদ উদযাপন করতে পারে।

তিনি আরও বলেন, সম্প্রতি জাতীয় সংসদ নির্বাচনে এলাকাবাসী সৈয়দ মোঃ ফয়সলকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। এখন সবার সম্মিলিত প্রচেষ্টায় মাধবপুর উপজেলা ও চুনারুঘাট উপজেলাকে উন্নয়নের পথে এগিয়ে নিতে হবে। কর্মসংস্থান, শিক্ষা ও সামাজিক উন্নয়ন—এই তিনটি বিষয়কে অগ্রাধিকার দিলে এলাকার সামগ্রিক পরিবর্তন সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।

এদিকে মাধবপুর পৌর শহরে সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহাজাহান অসচ্ছল ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন। তিনি বলেন, রমজান মাসে মহান আল্লাহ পবিত্র মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন। এ মাস রহমত, বরকত ও মাগফিরাতের মাস। এ সময়ে দোয়া কবুল হয়। আপনারা সবাই নবনির্বাচিত এমপি সৈয়দ মোঃ ফয়সলের জন্য দোয়া করবেন, যেন তিনি তার ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন।

বিতরণ কার্যক্রমে স্থানীয় জনপ্রতিনিধি, দলীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, পর্যায়ক্রমে আরও ইউনিয়নে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হবে। রমজানের এ মানবিক উদ্যোগে উপকারভোগী পরিবারগুলো কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

আমরা চাই সবাই স্বনির্ভর হোক : সৈয়দ ইশতিয়াক আহমেদ

আপডেট সময় ০৮:৫০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬