ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান Logo কবর থেকে সালমান শাহর মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের Logo পুলিশ হত্যা করেছি বলে আলোচিত মাহাদী হাসান এবার আশ্রয় নিলেন থানায় Logo মাধবপুরে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২ Logo লাখাইয়ে ইভটিজিংয়ের অভিযোগে যুবককে গণধোলাই, পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে পাওনা টাকা চাওয়ায় গৃহবধূর ওপর হামলা ও লাখ টাকা লুটের অভিযোগ Logo ধর্মঘর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যালি ও বার্ষিক ক্যাম্পেইন Logo মাধবপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং ধর্মঘর বাজার আউটলেট উদ্বোধন Logo সিলেট-৫ ও ঢাকা-১১ আসনের দায়িত্বে শাম্মী আক্তার Logo এমপির নির্দেশে সচল হচ্ছে জগদীশপুর-ছাতিয়াইন সড়ক

বিএনপির নির্বাচনী ইশতেহারে যা আছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে এই ইশতেহার প্রকাশ করা হয়। অনুষ্ঠানে দলটির চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইশতেহারের বিভিন্ন দিক তুলে ধরেন।

ইশতেহার ঘোষণার সময় তারেক রহমান বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ‘জুলাই সনদ’ অবশ্যই বাস্তবায়ন করা হবে। তিনি দাবি করেন, বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকে আদর্শের প্রশ্নে কখনো আপস করেনি এবং ভবিষ্যতেও করবে না। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার শাসনামলে দেশের উন্নয়নের ধারাবাহিকতা তুলে ধরে তিনি বলেন, জনগণের আস্থা ও প্রত্যাশা পূরণ করাই বিএনপির মূল লক্ষ্য।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত এবং জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে ইশতেহার ঘোষণার কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

স্বাগত বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক ও জনমুখী রাজনৈতিক দল। নতুন নেতৃত্বের মাধ্যমে দলটি একটি নতুন রাজনৈতিক যাত্রা শুরু করতে যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন। তার নেতৃত্বে দেশের রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

দলীয় সূত্র জানায়, বিএনপির নির্বাচনী ইশতেহারে রাষ্ট্র সংস্কার, গণতন্ত্র পুনরুদ্ধার, সুশাসন, কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের বিষয়গুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান

বিএনপির নির্বাচনী ইশতেহারে যা আছে

আপডেট সময় ০৭:৪৪:০১ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬