ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শিশুদের প্রতি নবীজির স্নেহ: আমাদের অনুকরণীয় Logo নবীগঞ্জে মুফতি আব্দুল কাইয়ুমকে সম্মাননা স্মারক প্রদান Logo লাখাইয়ে ইয়াবা বিক্রিতে বাধা, প্রতিবন্ধী যুবককে ছুরিকাঘাতের অভিযোগ Logo হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ পুলিশ ফাঁড়ি ইনচার্জ নির্বাচিত হলেন ইকতিয়ার মিয়া Logo মাধবপুরে চুরির অভিযোগে অতিষ্ঠ গ্রামবাসীর হামলা, কয়েকটি বাড়ির মালামালে আগুন Logo হাইমচরে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসনের উদ্বোধন Logo হাইমচর মহাবিদ্যালয়ে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ Logo ফেসবুকের আয় ও বন্ধুদের সহযোগিতায় অসহায় রাশিদার নতুন ঘর নির্মাণ করলেন শান্ত শাহ Logo লাখাই থানার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন শরীফ আহমেদ Logo দোয়ারাবাজারে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন

লাখাইয়ে দুই মোটরসাইকেলের সংঘর্ষে আহত ২

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলার ১নং লাখাই ইউনিয়নের গুদারাঘাট এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিবপুর এলাকা থেকে দুটি মোটরসাইকেল গুদারাঘাটের দিকে আসার পথে গুদারাঘাট নামক স্থানে পৌঁছালে একটি মোটরসাইকেল অপরটিকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুই মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষে উভয় মোটরসাইকেলের চালকই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

আহতরা হলেন শিবপুর গ্রামের আব্দুল আলীর পুত্র ইমরান মিয়া এবং নোয়াব আলী হাজির পুত্র নাসির মিয়া।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে উপস্থিত সংবাদকর্মী ও স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন। পরে তাদের তাৎক্ষণিকভাবে হাসপাতালে পাঠানো হয়। আহতরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

এলাকাবাসীর দাবি, বেপরোয়া গতি ও ঝুঁকিপূর্ণ ওভারটেকের কারণেই এই দুর্ঘটনাটি ঘটে।

জনপ্রিয় সংবাদ

শিশুদের প্রতি নবীজির স্নেহ: আমাদের অনুকরণীয়

error:

লাখাইয়ে দুই মোটরসাইকেলের সংঘর্ষে আহত ২

আপডেট সময় ০৯:০৪:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬