ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে ক্ষুদে ডাক্তারদের কাছে স্বাস্থ্য পরীক্ষা করালেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ Logo মাধবপুরে দুই প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে বৃক্ষরোপণ করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ Logo প্রাথমিক শিক্ষা উন্নয়নে ৪১ হাজার কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার Logo মাধবপুরে প্রাথমিক শিক্ষার বহুমাত্রিক কার্যক্রম পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ Logo যুক্তরাষ্ট্রের মিশিগান সিনেটে জয়ী আবদুল এল-সায়েদ, হতে যাচ্ছেন প্রথম মুসলিম সিনেটর Logo চা শ্রমিকদের অধিকার ও জীবনমান উন্নয়নের অঙ্গীকারে চাঁন্দপুরে নিপেন পাল প্যানেলের মতবিনিময় Logo মাধবপুরে শিক্ষার্থীদের সঙ্গে মেঝেতে বসে পাঠদানে মেতে উঠলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ Logo জামালপুরে ভুল অস্ত্রোপচারের অভিযোগে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন Logo মাধবপুরে তিন বছর পর সেফটি ট্যাংক থেকে মিলল মহব্বত আলীর দেহাবশেষ, হত্যার রহস্য উদ্ঘাটন Logo মাধবপুরে ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল আদাঐর সালমান ট্রেডার্স একাদশ

লাখাইয়ে দুই মোটরসাইকেলের সংঘর্ষে আহত ২

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলার ১নং লাখাই ইউনিয়নের গুদারাঘাট এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিবপুর এলাকা থেকে দুটি মোটরসাইকেল গুদারাঘাটের দিকে আসার পথে গুদারাঘাট নামক স্থানে পৌঁছালে একটি মোটরসাইকেল অপরটিকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুই মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষে উভয় মোটরসাইকেলের চালকই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

আহতরা হলেন শিবপুর গ্রামের আব্দুল আলীর পুত্র ইমরান মিয়া এবং নোয়াব আলী হাজির পুত্র নাসির মিয়া।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে উপস্থিত সংবাদকর্মী ও স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন। পরে তাদের তাৎক্ষণিকভাবে হাসপাতালে পাঠানো হয়। আহতরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

এলাকাবাসীর দাবি, বেপরোয়া গতি ও ঝুঁকিপূর্ণ ওভারটেকের কারণেই এই দুর্ঘটনাটি ঘটে।

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে ক্ষুদে ডাক্তারদের কাছে স্বাস্থ্য পরীক্ষা করালেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

error:

লাখাইয়ে দুই মোটরসাইকেলের সংঘর্ষে আহত ২

আপডেট সময় ০৯:০৪:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬