ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জে ডিসি অফিসে হামলার শিকার মাহাদী হাসান, অভিযোগ ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে Logo ট্রাক-বাস সংঘর্ষে আহত মাধবপুরের আব্দুল জব্বার আইসিইউতে, মানবিক সহায়তার আবেদন Logo মাধবপুরে ট্রাকের ধাক্কায় আহত লিটনের মৃত্যু, নিহত বেড়ে ৩ Logo ডেপুটি রেঞ্জার আশিক মিয়ার দায়ের করা মামলার নিরপেক্ষ তদন্ত চেয়ে পুলিশ সুপারের কাছে প্রতিবন্ধী শানু মিয়ার অভিযোগ Logo ৭ দিনের মধ্যে মিলবে লাইসেন্স Logo মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান Logo কবর থেকে সালমান শাহর মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের Logo পুলিশ হত্যা করেছি বলে আলোচিত মাহাদী হাসান এবার আশ্রয় নিলেন থানায় Logo মাধবপুরে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২ Logo লাখাইয়ে ইভটিজিংয়ের অভিযোগে যুবককে গণধোলাই, পুলিশে সোপর্দ

১১ মাসে কুরআন শরীফ মুখস্ত করলো হবিগঞ্জ তাহসিনুল কুরআন মাদরাসার ছাত্র আহমদ সাইফ

আবদুর রউফ আশরাফ:

মাত্র ১১ মাসে পবিত্র কুরআন শরীফ সম্পূর্ণ মুখস্ত করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে আহমদ সাইফ। অদম্য মেধা, নিষ্ঠা ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সে এই গৌরবজনক অর্জন করে শিক্ষক ও অভিভাবকদের বিস্মিত করেছে।

আহমদ সাইফ হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার যাত্রাপাশা গ্রামের বাসিন্দা আশরাফুল ইসলামের ছেলে। সে হবিগঞ্জের স্বর্ণপদকপ্রাপ্ত প্রতিষ্ঠান তাহসিনুল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসা থেকে হিফজুল কুরআন সম্পন্ন করেছে।

সাধারণত একজন শিক্ষার্থীর পূর্ণ কুরআন শরীফ মুখস্ত করতে দুই থেকে তিন বছর সময় লাগে। সেখানে মাত্র ১১ মাসে এই কঠিন ও মহিমান্বিত কাজ সম্পন্ন করে আহমদ সাইফ অসাধারণ কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।

মাদরাসার শিক্ষকরা জানান, নিয়মিত অধ্যবসায়, সময়ানুবর্তিতা ও আল্লাহর প্রতি গভীর ভালোবাসাই আহমদ সাইফের এই সাফল্যের মূল চাবিকাঠি। তার এই অর্জনে পরিবার, শিক্ষকবৃন্দ ও এলাকাবাসী গর্বিত ও আনন্দিত।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে ডিসি অফিসে হামলার শিকার মাহাদী হাসান, অভিযোগ ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে

১১ মাসে কুরআন শরীফ মুখস্ত করলো হবিগঞ্জ তাহসিনুল কুরআন মাদরাসার ছাত্র আহমদ সাইফ

আপডেট সময় ০৮:৩৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬